মানব পুরুষাঙ্গের আকার কেবল প্রজননের জন্য বিবর্তিত হয়নি। নতুন গবেষণা বলছে, এটি মূলত দুইটি অতিরিক্ত উদ্দেশ্যে বিবর্তিত হয়েছে—সঙ্গীকে আকৃষ্ট করা এবং প্রতিদ্বন্দ্বীদের কাছে শক্তি প্রদর্শন করা।
বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘প্লাস বায়োলজি’-তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মানুষের দেহের গঠন অনুসারে পুরুষাঙ্গ অন্যান্য এপ প্রজাতির তুলনায় লম্বা ও মোটা। তবে এটি কেবল শারীরিক প্রজননের মাধ্যম নয়; নারীদের যৌন আকর্ষণ বৃদ্ধি এবং পুরুষদের মধ্যে প্রতিদ্বন্দ্বী সংকেত হিসেবে কাজ করে।
গবেষণায় ৮০০ অংশগ্রহণকারীর মাধ্যমে ৩৪৩টি কম্পিউটার-জেনারেটেড পুরুষ দেহ প্রদর্শন করা হয়। নারীরা লম্বা, চওড়া কাঁধ ও বড় পুরুষাঙ্গের পুরুষদের বেশি আকর্ষণীয় মনে করেছেন। পুরুষরা দেখেছেন, এই বৈশিষ্ট্যযুক্ত পুরুষরা লড়াইয়ে শক্তিশালী প্রতিপক্ষ। গবেষকরা বলছেন, মানুষের পুরুষাঙ্গের বিবর্তন মূলত ‘যৌন অলঙ্কার’ হিসেবে।
সিএ/এমআর


