Sunday, March 29, 2026
24 C
Dhaka

এআই যুক্ত ইমেইলে বাড়ছে গোপনীয়তা বিতর্ক

গুগল জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা যুক্ত করেছে। ‘জেমিনি’ নামের এআই সহকারীর মাধ্যমে এখন ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং দ্রুত উত্তর লেখার কাজ সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি জানুয়ারি থেকেই ধাপে ধাপে এই ফিচারগুলোর রোলআউট শুরু হয়েছে।

গুগলের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের ভরা ইনবক্স ব্যবস্থাপনা আরও সহজ করা এবং ইমেইল লেখার সময় কমিয়ে আনা। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে জেমিনি মানুষের ভাষা বুঝতে পারে এবং ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে সক্ষম।

নতুন ব্যবস্থায় প্রশ্নের মতো করে ইমেইল খোঁজা যাবে। উদাহরণ হিসেবে কেউ যদি লেখেন, গত মাসে চাকরি নিয়ে যাঁর সঙ্গে কথা হয়েছিল তাঁর নাম কী, তাহলে জেমিনি ইনবক্স বিশ্লেষণ করে সেই তথ্য বের করার চেষ্টা করবে। সাধারণ সার্চের তুলনায় এটি সময়, প্রসঙ্গ এবং কথোপকথনের ধরন বিবেচনায় নেয়।

গুগল আরও একটি নতুন ইনবক্স চালুর প্রস্তুতি নিচ্ছে, যা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বছরের শেষ দিকে এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে। এই ইনবক্স ইমেইলের ভেতরের কাজ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে করণীয় তালিকা তৈরি করবে, ফলে আলাদা করে নোট নেওয়ার প্রয়োজন কমবে।

ইমেইল লেখার ক্ষেত্রেও যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয় প্রুফরিডার, যা বানান ও ভাষার ভুল ধরিয়ে দেবে। পাশাপাশি এআই প্রাসঙ্গিক উত্তর সাজেস্ট করবে, যা ব্যবহারকারী সরাসরি পাঠাতে পারবেন বা নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন।

গুগল জানিয়েছে, কিছু ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে, তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। কোন সুবিধা ফ্রি আর কোনটি পেইড হবে, তা ধাপে ধাপে জানানো হবে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনে ইমেইল ব্যবহারের অভ্যাস বদলে যেতে পারে। ইনবক্সের সারসংক্ষেপ দ্রুত পাওয়া যাবে এবং গুরুত্বপূর্ণ কাজ সহজেই চোখে পড়বে। তবে এআইকে পুরো ইনবক্সে প্রবেশাধিকার দিতে হওয়ায় গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গুগল বলছে, কর্মীরা ব্যক্তিগত ইমেইল পড়েন না এবং তথ্য সুরক্ষায় আলাদা ব্যবস্থা রয়েছে। তবুও গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ এই এআই-যুক্ত জিমেইল ব্যবহার করে জানান, স্বয়ংক্রিয় করণীয় তালিকা কার্যকর হলেও ইমেইল লেখার গতি বাড়ানোর টুল তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...

নড়াইলে নদীতে মিলল শিশুর লাশ, আরেকজনের সন্ধানে ডুবুরি দল

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রতিবেশী...

৪০-৫০ হাজারে কোন স্মার্টফোনটি আপনার জন্য

রমজান শেষে ঈদ-উল-ফিতরকে ঘিরে বাজারে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে।...

গাড়ির যত্নেই কমবে তেলের খরচ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা...

ডাটা নিয়ন্ত্রণে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে

ডিজিটাল যুগে রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে...

খাদ্যাভ্যাসে পরিবর্তনেই শর্করা নিয়ন্ত্রণ

রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির সময় হলেও ডায়াবেটিস রোগীদের...

মুসলমানির অনুষ্ঠান: শরিয়তের দৃষ্টিতে কী বলা হয়েছে

মুসলমানি বা খতনা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা যাবে কি...

হরমুজ প্রণালির উত্তেজনা: বিদ্যুৎ বিলেও পড়তে পারে প্রভাব

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে...

সম্পত্তি বণ্টনে ইসলামি বিধান কী

পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে সমাজে প্রায়ই প্রশ্ন ওঠে, বিশেষ...
spot_img

আরও পড়ুন

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে দিনরাত অসংখ্য যানবাহন চলাচল করায় গাড়ির শব্দে ট্রেনের আওয়াজ অনেক সময়...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের দাবির মুখে স্থানীয় প্রেসক্লাব কিছুদিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ...
spot_img