Friday, March 27, 2026
25 C
Dhaka

ব্যাটারির ভেতরের শ্বাস-প্রশ্বাসই কি ক্ষয়ের কারণ

শখের স্মার্টফোনটি কেনার পর মাত্র এক বছরেই অনেকের দেখা যায় ব্যাটারি ব্যাকআপ অর্ধেকে নেমে এসেছে। ফলে ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগে, এত অল্প সময়েই ব্যাটারির ক্ষমতা কমে যাওয়ার কারণ কী। দীর্ঘদিন ধরে বিষয়টি রহস্য থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি অস্টিন ও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের মতে, ব্যাটারি আসলে রূপক অর্থে শ্বাস নেয়। চার্জ দেওয়া ও ব্যবহার করার সময় ব্যাটারির ভেতরের উপাদানগুলো বারবার প্রসারিত ও সংকুচিত হয়। মানুষের ফুসফুস যেমন শ্বাস নেওয়ার সময় প্রসারিত হয় এবং ছাড়ার সময় সংকুচিত হয়, ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া ঘটে। এই ধারাবাহিক সংকোচন ও প্রসারণই ধীরে ধীরে ব্যাটারির ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।

এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা কেমো-মেকানিক্যাল ডিগ্রেডেশন বলে উল্লেখ করেছেন। বারবার আকার বদলের ফলে ব্যাটারির ভেতরে তৈরি হয় তীব্র চাপ, যার কারণে ভেতরের কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং ক্ষুদ্র ফাটল তৈরি হয়। এর ফলে ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

গবেষণার প্রধান এবং টেক্সাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইজিন লিউ বলেছেন, ‘ব্যাটারির প্রতিটি সংকোচনে কিছু না কিছু ক্ষতি হয়। এই ক্ষতি জমতে থাকে। একসময় ব্যাটারি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।’

গবেষকেরা জানিয়েছেন, ব্যাটারির ভেতরে লাখ লাখ ক্ষুদ্র কণা থাকে। চার্জিংয়ের সময় এসব কণার আচরণ একরকম হয় না। কোনো কণা স্থির থাকে, আবার কোনো কণা দ্রুত নড়াচড়া করে। এই অসামঞ্জস্যের ফলে নির্দিষ্ট কিছু অংশে চাপ বেশি পড়ে এবং সেখানে ফাটল তৈরি হয়। এই ভেতরের পরিবর্তন পর্যবেক্ষণের জন্য গবেষকেরা অত্যাধুনিক হাই-রেজ্যুলেশন এক্স-রে মাইক্রোস্কোপি ও থ্রি-ডি ল্যামিনোগ্রাফি ব্যবহার করেছেন। শুরুতে একটি ইয়ারবাডের ব্যাটারিতে এই পরীক্ষা চালানো হয়।

এই আবিষ্কার ব্যাটারি প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গবেষকেরা এখন এমন ইলেকট্রোড তৈরির চেষ্টা করছেন, যা দীর্ঘদিন এই চাপ সহ্য করতে পারবে। ভবিষ্যতে এর ফলে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসের ব্যাটারি আরও টেকসই হতে পারে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...
spot_img

আরও পড়ুন

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি তেলের তীব্র সংকটে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত মোটরসাইকেল, অটোরিকশা, কার...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী শহরের ভবানীপুর পৌর...
spot_img