Friday, March 27, 2026
25 C
Dhaka

কেন এখনো কেউ ফোঁটা পড়তে দেখেনি

বিজ্ঞান মানেই শুধু দ্রুত আবিষ্কার বা মহাকাশে রকেট পাঠানো নয়। অনেক গবেষণার ফল পেতে লাগে বছরের পর বছর অপেক্ষা, ধৈর্য ও নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ। তারই অনন্য উদাহরণ পিচ ড্রপ এক্সপেরিমেন্ট, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘদিন চলমান বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে পরিচিত। এই পরীক্ষা শুরু হয়েছিল ১৯২৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে। প্রায় একশ বছর পেরিয়ে গেলেও এখনো এর চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

এই পরীক্ষার উদ্দেশ্য ছিল এমন একটি পদার্থের প্রকৃতি বোঝা, যা দেখতে শক্ত হলেও আসলে অত্যন্ত ধীরে তরলের মতো আচরণ করে। অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী থমাস পার্নেল পিচ নামের এক ধরনের চটচটে পদার্থ গরম করে কাঁচের ফানেলে ঢালেন। তিন বছর অপেক্ষার পর ১৯৩০ সালে ফানেলের নিচের অংশ কেটে দেওয়া হয়, যাতে পিচ ধীরে ধীরে ফোঁটা আকারে নিচে পড়তে পারে।

সাধারণ তাপমাত্রায় পিচ দেখতে শক্ত মনে হলেও এটি দীর্ঘ সময় ধরে তরলের মতো গড়িয়ে পড়ে। প্রথম ফোঁটাটি নিচে পড়তে সময় লেগেছিল প্রায় আট বছর। এরপর প্রতি আট থেকে তের বছর পরপর একটি করে ফোঁটা পড়েছে। ২০১৪ সালে পড়েছে নবম ফোঁটা। বিজ্ঞানীরা ধারণা করছেন, দশম ফোঁটাটি সম্ভবত ২০২০-এর দশক বা ২০৩০ সালের মধ্যে পড়তে পারে। এখনো পর্যন্ত কেউ সরাসরি চোখে একটি ফোঁটা পড়তে দেখেনি।

এই পরীক্ষাটি গিনেস বুক অব রেকর্ডে বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে স্থান পেয়েছে। থমাস পার্নেল নিজেও জীবদ্দশায় কোনো ফোঁটা পড়তে দেখেননি। পরে ১৯৬১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞানী জন মেইনস্টোন। দীর্ঘ ৫২ বছর নিয়মিত পর্যবেক্ষণ করেও তিনিও কোনো ফোঁটা পড়ার মুহূর্ত প্রত্যক্ষ করতে পারেননি। ২০১৪ সালে নবম ফোঁটা পড়ার কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়।

বর্তমানে পরীক্ষাটির তত্ত্বাবধানে আছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু হোয়াইট। পরীক্ষাগারে লাইভ ক্যামেরা বসানো হয়েছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মানুষ এই বিরল মুহূর্তের অপেক্ষা করতে পারে। এই গবেষণা প্রমাণ করে, কিছু প্রশ্নের উত্তর পেতে সময়ই সবচেয়ে বড় উপাদান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...
spot_img

আরও পড়ুন

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি তেলের তীব্র সংকটে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত মোটরসাইকেল, অটোরিকশা, কার...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী শহরের ভবানীপুর পৌর...
spot_img