Sunday, April 5, 2026
28 C
Dhaka

বৈশ্বিক উষ্ণতায় বদলে যাচ্ছে ভূগর্ভের চাপের ভারসাম্য

জলবায়ু সংকটের প্রভাবে বিশ্বজুড়ে হিমবাহ ও বরফস্তূপ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে বিস্ফোরক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে—এমনই সতর্কবার্তা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণা অনুযায়ী, বরফের স্তর সরে গেলে ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বারের ওপর চাপ কমে যায়, এতে আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার সম্ভাবনা বাড়ে।

এই ধরনের প্রক্রিয়ার উদাহরণ ইতোমধ্যে আইসল্যান্ডে দেখা গেছে। দ্বীপটি মধ্য-সমুদ্রের টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় সেখানে বরফ ক্ষয়ের সঙ্গে আগ্নেয়গিরির সক্রিয়তা বৃদ্ধির সম্পর্ক স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। চিলিতে পরিচালিত নতুন এই গবেষণাটি আরও এক ধাপ এগিয়ে দেখিয়েছে, শেষ বরফ যুগের অবসানের পর কোনো মহাদেশে আগ্নেয়গিরির তীব্রতা বৃদ্ধি পাওয়ার প্রমাণ।

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। এর ফলেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে বরফস্তূপ ও হিমবাহ দ্রুত গলছে। গবেষকদের মতে, পশ্চিম অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, যেখানে ঘন বরফের নিচে কমপক্ষে ১০০টিরও বেশি আগ্নেয়গিরি সক্রিয় অবস্থায় আছে।

বিজ্ঞানীরা বলছেন, অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে সূর্যালোক প্রতিফলিত কণা ছড়িয়ে পড়ে, যা সাময়িকভাবে পৃথিবীকে কিছুটা ঠান্ডা করতে পারে। তবে ধারাবাহিক অগ্ন্যুৎপাতের ফলে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়বে, যা উল্টো পৃথিবীকে আরও উষ্ণ করে তুলতে পারে। এতে একটি ‘দুষ্টচক্র’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে—তাপমাত্রা বাড়লে বরফ গলবে, বরফ গললে অগ্ন্যুৎপাত বাড়বে, আর তাতেই আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে।

গবেষণার নেতৃত্বদানকারী উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের পাবলো মোরেনো-ইয়েগা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরিগুলো আরও ঘন ঘন ও বেশি বিস্ফোরকভাবে সক্রিয় হচ্ছে। প্রাগে অনুষ্ঠিত একটি ভূ-রসায়ন সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়েছে এবং এটি বর্তমানে একটি একাডেমিক জার্নালের পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ...

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

সদর হাসপাতালে বাড়ছে হামের লক্ষণযুক্ত শিশুর সংখ্যা

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও...

হামলার প্রতিবাদে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকেরা

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন...

কাশিয়ানীতে আত্মহত্যার ঘটনায় স্বামী কারাগারে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে মায়ের আত্মহত্যার ঘটনার...

বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ...

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম...

পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে...

পাসওয়ার্ডের বিকল্প হতে পারে ভাইটাল আইডি

ডিজিটাল যুগে অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা দৈনন্দিন জীবনের...

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর...

তেহরান থেকে ঢাকায়: ২১ দিনের অনিশ্চয়তা পেরিয়ে ফেরার গল্প

ইরানে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ২১ মার্চ রাতে একটি...

চাঁদাবাজির মামলায় খালাস সাবেক এমপি মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায়...
spot_img

আরও পড়ুন

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়নের কথা থাকলেও বিগত সরকার এ বিষয়ে অবহেলা করেছে। তিনি বলেন,...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। সেই স্বপ্নের বলি হয়েছেন সুনামগঞ্জের শায়েক আহমদ, যিনি গ্রিসে যাওয়ার পথে প্রাণ...

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর)...
spot_img