Friday, March 13, 2026
22.9 C
Dhaka

পূর্ব আফ্রিকায় ভাঙন, বদলাতে পারে মহাদেশের মানচিত্র

আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বিশাল এক ফাটল ধরে চলমান এই ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভবিষ্যতে সেখানে একটি নতুন মহাসাগর সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হলেও আফ্রিকার মানচিত্রে দীর্ঘমেয়াদি বড় পরিবর্তন আনছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এই ভাঙন মূলত পূর্ব আফ্রিকার রিফট অঞ্চলজুড়ে ঘটছে। আফ্রিকার মূল ভূখণ্ড নুবিয়ান প্লেট থেকে পূর্ব অংশের সোমালি প্লেট ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। প্রতিবছর এই প্লেট দুটি কয়েক মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে উত্তরের দিকে নুবিয়ান ও সোমালি প্লেট অ্যারাবিয়ান প্লেট থেকেও বিচ্ছিন্ন হচ্ছে। এর ফলে ইথিওপিয়ার আফার অঞ্চলে ইংরেজি ওয়াই আকৃতির একটি রিফট সিস্টেম তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা ট্রিপল জাংশন নামে চিহ্নিত করেন। এখানে ইথিওপিয়ান রিফট, লোহিত সাগর রিফট এবং এডেন উপসাগর রিফট একত্রে মিলিত হয়েছে।

ইস্ট আফ্রিকান রিফটের এই ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় ২ কোটি ৫০ লাখ বছর আগে। লোহিত সাগর থেকে মোজাম্বিক পর্যন্ত প্রায় ২ হাজার ১৭৪ মাইল এলাকাজুড়ে এই ফাটল বিস্তৃত। এর পূর্ব শাখা ইথিওপিয়া ও কেনিয়ার মধ্য দিয়ে এবং পশ্চিম শাখা উগান্ডা থেকে মালাউই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আফার অঞ্চলের ভূত্বক ইতোমধ্যে অনেক পাতলা হয়ে গেছে এবং এর কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থান করছে। রিফটের দুটি শাখা ইতোমধ্যেই লোহিত সাগর ও এডেন উপসাগরের নিচে প্রসারিত হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, ভূমি আরও নিচে নামলে সমুদ্রের পানি সেখানে প্রবেশ করবে এবং ধীরে ধীরে একটি নতুন মহাসাগর গড়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সারাহ স্ট্যাম্পস জানিয়েছেন, রিফটের উত্তর অংশে প্লেটগুলো তুলনামূলক দ্রুত বিচ্ছিন্ন হচ্ছে। তাই নতুন মহাসাগর সৃষ্টির প্রক্রিয়াটি উত্তর দিক থেকেই শুরু হতে পারে। টেকটোনিক প্লেটগুলো বছরে গড়ে প্রায় শূন্য দশমিক ২৮ ইঞ্চি হারে সরে যাচ্ছে। যদিও পূর্ণাঙ্গ মহাসাগর তৈরি হতে আরও লক্ষ লক্ষ বছর লাগবে, তবে এই পরিবর্তনের প্রভাব এখনই অনুভূত হতে পারে। ওই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা বাড়ার ঝুঁকিও রয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, পৃথিবীর অভ্যন্তর থেকে উঠে আসা তপ্ত লাভার প্রবাহ আফার অঞ্চলের নিচের ভূত্বককে দুর্বল করে দিচ্ছে। এর ফলেই আফ্রিকার ভৌগোলিক কাঠামোতে এই আমূল পরিবর্তন দেখা দিচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...
spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের ছোঁয়ায় মুমিনের অন্তর উদ্বেলিত হয় এবং হৃদয়ে হেদায়েতের বসন্ত নেমে আসে। তারাবির নামাজে কোরআন পাঠের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক কার্যক্রমে মন দেওয়া...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা শক্তিশালী প্রসেসরের কারণে দ্রুত একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। এই ফোনগুলো হলো ‘নোট ৬০’ ও...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও ইরাকিদের আতিথেয়তা এবং হৃদয়ের প্রশস্ততা অক্ষুণ্ণ রয়েছে। ইরাকিদের রান্নার...
spot_img