Friday, March 27, 2026
32 C
Dhaka

টমেটো গাছের ‘কষ্টের’ শব্দে ডিম পাড়ে না মথ

উদ্ভিদের উৎপন্ন করা অদৃশ্য শব্দে প্রাণীরা প্রতিক্রিয়া দেখায়—এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। এর ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে এমন এক অদৃশ্য যোগাযোগব্যবস্থা রয়েছে, যা এতদিন মানুষের অজানাই ছিল।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, উদ্ভিদের উৎপন্ন শব্দ শুনে স্ত্রী পোকামাকড়, বিশেষ করে স্ত্রী মথ বা পিপঁড়ে-মথ জাতীয় পোকা তাদের ডিম পাড়ার স্থান পরিবর্তন করে। গবেষণায় দেখা গেছে, টমেটো গাছ পানিশূন্যতা বা অন্য কোনো চাপের মধ্যে পড়লে এক ধরনের ‘কষ্টের’ শব্দ তৈরি করে। সেই শব্দ শুনে স্ত্রী মথরা ওই গাছে ডিম পাড়ে না, কারণ তারা গাছটিকে অসুস্থ হিসেবে ধরে নেয়।

এই গবেষণা দলই দুই বছর আগে প্রথম দেখিয়েছিল, উদ্ভিদ চাপের মধ্যে পড়লে এমন শব্দ তৈরি করে, যা মানুষের কানে শোনা যায় না। তবে অনেক পোকামাকড়, বাদুড় এবং কিছু স্তন্যপায়ী প্রাণী এই শব্দ শুনতে সক্ষম।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসি ইয়োভেল বলেন, “এই প্রথমবার কোনো প্রাণীর পক্ষ থেকে উদ্ভিদের উৎপন্ন শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখানোর প্রমাণ পাওয়া গেল। এটা এখনো প্রাথমিক পর্যায়ের বিশ্লেষণ, তবে সম্ভবত অনেক প্রাণীই এই শব্দ শুনে সিদ্ধান্ত নিতে পারে—যেমন, কোনো গাছে পরাগ ছড়াবে কি না, সেই গাছে আশ্রয় নেবে কি না, অথবা খাবে কি না।”

গবেষকরা নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন, মথরা গাছের আকার বা দৃশ্যমান বৈশিষ্ট্যের কারণে নয়, বরং শুধুমাত্র শব্দের প্রতিক্রিয়ায় তাদের আচরণ পরিবর্তন করছে। তারা এখন বিভিন্ন উদ্ভিদের উৎপন্ন শব্দ নিয়ে আরও গবেষণা চালাবেন এবং দেখবেন, অন্যান্য প্রাণীরাও এসব শব্দ শুনে সিদ্ধান্ত নেয় কি না।

অধ্যাপক ইয়োভেল আরও বলেন, “এটি প্রথম ধাপ মাত্র। সামনে আরও জটিল পারস্পরিক ক্রিয়াকলাপের বিষয়টি বের হয়ে আসতে পারে।”

অন্যদিকে অধ্যাপক লিলাখ হাদানি বলেন, ভবিষ্যতে তারা এটিও পরীক্ষা করবেন, গাছেরা কি একে অপরের সঙ্গে শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পারে কিনা। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, খরার সময় কোনো গাছ কি পাশের গাছকে পানি সংরক্ষণের সংকেত দিতে পারে।

তিনি বলেন, “এটা খুবই রোমাঞ্চকর প্রশ্ন। যখন কোনো গাছ চাপের মধ্যে পড়ে, তখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে আশপাশের অন্য গাছগুলো। তারা বিভিন্নভাবে সাড়া দিতে পারে।”

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, গাছের কোনো অনুভূতি বা চেতনা নেই। পরিবেশগত পরিবর্তনের শারীরিক প্রতিক্রিয়ার ফলেই এসব শব্দ তৈরি হয়। কিন্তু এই শব্দ প্রাণী বা অন্য উদ্ভিদের জন্য উপকারী হতে পারে, যদি তারা তা শনাক্ত করতে পারে।

অধ্যাপক হাদানি বলেন, “এটি এক বিশাল, অজানা জগৎ যা এখনো আবিষ্কারের অপেক্ষায়।” গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ই লাইফ-এ প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...

পুদিনার ঘ্রাণে জমজমাট দই বড়া

ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী...

হাররাতুল কুসাইবার ঐতিহাসিক মসজিদ

মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত...

সম্মিলিত মুনাজাত নিয়ে বিতর্কের বিশ্লেষণ

সম্মিলিত দোয়া বা মুনাজাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক...

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...
spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি আয়াতেই রয়েছে গভীর তাৎপর্য, যা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। কিছু আয়াত এমন রয়েছে, যা মানুষের...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে ফুলে শক্ত গাঁটের মতো কিছু তৈরি হতে দেখা যায়। শুরুতে এটি সাধারণ আঘাত বা মাংসপেশির...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান আবুয়েলো’ নামের প্রাচীন গাছটিকে ঘিরে নতুন এক বৈজ্ঞানিক অনুসন্ধান সামনে এসেছে। গবেষণায় দেখা গেছে, গাছটির...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর কাছাকাছি আসতে যাওয়া একটি গ্রহাণুতে ল্যান্ডার অবতরণ করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা...
spot_img