Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

গৃহপালিত হলেও রয়ে গেছে শিকারি প্রবৃত্তি

বর্তমানে ঘরের ভেতর থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের পর্দা পর্যন্ত বিড়ালের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকের কাছে বিড়াল আদুরে ও প্রিয় পোষা প্রাণী হলেও ইতিহাস বলছে, এই প্রাণী একসময় ছিল দক্ষ বন্য শিকারি। মানুষের সঙ্গে দীর্ঘ পথ পেরিয়ে আজকের এই গৃহপালিত অবস্থায় পৌঁছেছে বিড়াল।

বিড়ালের পোষ মানার ইতিহাস নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, মানুষের সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে প্রায় তিন থেকে চার হাজার বছর আগে। এত দিন ধারণা করা হতো, প্রায় ১০ হাজার বছর আগে কৃষিকাজ শুরু হওয়ার সময় থেকেই মানুষের আশপাশে ঘোরাফেরা করতে শুরু করে বিড়াল। নতুন গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং দেখিয়েছে, মানুষের সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠতা তুলনামূলকভাবে অনেক পরে তৈরি হয়।

গবেষকরা ইউরোপ, উত্তর আফ্রিকা ও আনাতোলিয়ার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া বিড়ালের হাড় থেকে ডিএনএ সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন। সেই ডিএনএ আধুনিক বিড়ালের জিনগত তথ্যের সঙ্গে তুলনা করে তারা দেখতে পান, বিড়াল পোষ মানার প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল উত্তর আফ্রিকায়, বিশেষ করে প্রাচীন মিসরে। আগে ধারণা ছিল, মধ্যপ্রাচ্যের লেভান্ত অঞ্চলে কৃষিভিত্তিক বসতি গড়ে ওঠার সময়ই বিড়াল মানুষের সান্নিধ্যে আসে। তবে নতুন তথ্য অনুযায়ী, মিসরেই বিড়ালের পোষ মানার প্রক্রিয়া দ্রুত ও বিস্তৃতভাবে ঘটে।

প্রাচীন মিসরে বিড়াল ছিল অত্যন্ত সম্মানিত প্রাণী। শিল্পকর্মে তাদের উপস্থিতি দেখা যায় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুর পর বিড়ালের মমিও করা হতো। ফারাওদের আমলে বিড়ালকে সুরক্ষা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো, যা মানুষের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

মানুষের সঙ্গে সখ্য গড়ে ওঠার পর বিড়াল ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। গবেষণায় বলা হয়েছে, ইউরোপে বিড়ালের আগমন ঘটে প্রায় দুই হাজার বছর আগে, যা আগের ধারণার চেয়ে অনেক দেরিতে। রোমানদের মাধ্যমে বিড়াল ইউরোপ ও যুক্তরাজ্যে পৌঁছায় এবং পরে বাণিজ্যপথ ও সিল্ক রোড ধরে পূর্ব দিকে চীনের দিকে বিস্তার লাভ করে। বর্তমানে অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের প্রায় সব অঞ্চলে গৃহপালিত বিড়ালের উপস্থিতি রয়েছে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, আজকের গৃহপালিত বিড়াল মূলত আফ্রিকান বন্য বিড়াল প্রজাতির বংশধর। দীর্ঘ সময় ধরে মানুষের কাছাকাছি থাকার ফলে তাদের আচরণ, খাদ্যাভ্যাস ও স্বভাবের মধ্যে পরিবর্তন এসেছে, তবে শিকারি প্রবৃত্তির অনেক বৈশিষ্ট্য এখনও তাদের মধ্যে রয়ে গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...
spot_img

আরও পড়ুন

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি মিশনে নভোচারীরা চাঁদ থেকে মোট ৩৮২ কেজি পাথর, বালি ও ধুলার নমুনা পৃথিবীতে নিয়ে আসেন।...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত রোববার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১০...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। শহরের বায়ুর মান...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য...
spot_img