Thursday, March 12, 2026
22.7 C
Dhaka

মহাকাশে চিপ উৎপাদনের নতুন প্রযুক্তি

পৃথিবীর কয়েকশ কিলোমিটার উপরে মহাকাশে কারখানা স্থাপন করে সেখানে উন্নতমানের পণ্য উৎপাদনের কাজ বর্তমানে বাস্তবতার খুব কাছাকাছি এসেছে। ওয়েলসের রাজধানী কার্ডিফভিত্তিক কোম্পানি ‘স্পেস ফোর্জ’ এই প্রযুক্তি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি মাইক্রোওয়েভ ওভেন আকারের একটি কারখানা কক্ষপথে পাঠিয়েছে। এ কারখানার চুল্লি চালু করা সম্ভব, যা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে সক্ষম। স্পেস ফোর্জ সেমিকন্ডাক্টরের জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদনের পরিকল্পনা করছে। মহাকাশে তৈরি এসব উন্নতমানের উপাদান পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটিং এবং পরিবহনের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রে প্রয়োগ করা হবে।

মহাকাশের পরিবেশ সেমিকন্ডাক্টর তৈরির জন্য আদর্শ। পৃথিবীতে অভিকর্ষের কারণে পরমাণুগুলো সবসময় সমানভাবে সাজানো সম্ভব হয় না। তবে মহাকাশে ওজনহীনতা বা ‘জিরো গ্র্যাভিটি’-তে পরমাণুগুলো নিখুঁতভাবে থ্রিডি কাঠামোয় সাজানো সম্ভব। এছাড়া মহাকাশের বায়ুশূন্য অবস্থায় কোনো দূষিত কণা বা অপদ্রব্য পরমাণুর মধ্যে ঢুকে পড়তে পারে না। এর ফলে সেমিকন্ডাক্টর যত বেশি বিশুদ্ধ ও সুশৃঙ্খল হবে, তত বেশি কার্যকর হবে।

স্পেস ফোর্জ-এর প্রধান নির্বাহী জশ ওয়েস্টার্ন বলেছেন, “আমরা এখন যে ধরনের কাজ করছি, তার মাধ্যমে মহাকাশে তৈরি সেমিকন্ডাক্টর পৃথিবীতে তৈরি সেমিকন্ডাক্টরের চেয়ে প্রায় চার হাজার গুণ বিশুদ্ধ হবে। এগুলো আপনার মোবাইল ফোনের ৫জি টাওয়ারে, বিদ্যুচ্ছালিত গাড়ির চার্জারে এবং অত্যাধুনিক প্লেনে ব্যবহৃত হতে পারবে।”

এ বছরের গ্রীষ্মে স্পেস ফোর্জ তাদের ছোট কারখানাটি ইলন মাস্কের স্পেসএক্স রকেটে মহাকাশে উৎক্ষেপণ করেছে। এরপর থেকে কার্ডিফে অবস্থিত স্পেস ফোর্জ-এর ‘মিশন কন্ট্রোল’ থেকে প্রতিটি সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। কোম্পানির পণ্য পরিচালনা প্রধান ভেরোনিকা ভিয়েরা জানান, চুল্লির ভেতরের প্লাজমার ছবি দেখা তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর একটি।

প্রতিষ্ঠানটি এখন মহাকাশে বড় পরিসরে কারখানা তৈরির পরিকল্পনা করছে, যা দিয়ে প্রায় ১০ হাজারটি চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর উপাদান উৎপন্ন করা সম্ভব হবে। একইসঙ্গে উৎপাদিত কাঁচামাল নিরাপদে পৃথিবীতে ফেরত আনার প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে ‘প্রিডওয়েন’ নামের তাপ নিরোধক ঢাল ব্যবহার করে মহাকাশ থেকে ফেরার সময় চিপকে আগুনের তীব্র তাপ থেকে রক্ষা করা হবে।

এদিকে অন্যান্য কোম্পানিও মহাকাশে পণ্যের উৎপাদনে আগ্রহী, যেখানে ওষুধ, কৃত্রিম টিস্যু এবং মানবকোষ তৈরির মতো প্রকল্প চলতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...
spot_img

আরও পড়ুন

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...
spot_img