Tuesday, March 24, 2026
22 C
Dhaka

২০২৫ সালে প্রতিদিন গড়ে ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ডিটেকশন সিস্টেম প্রতিদিন গড়ে পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে, যা আগের বছরের তুলনায় ৭% বেশি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সাইবার হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে পাসওয়ার্ড চুরি ম্যালওয়্যার ৫৯%, স্পাইওয়্যার ৫১%, এবং ব্যাকডোর হামলা ৬% বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন সিরিজে উঠে এসেছে, যেখানে বছরের সাইবার নিরাপত্তার প্রবণতা তুলে ধরা হয়।

২০২৫ সালে উইন্ডোজ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সাইবার ঝুঁকির মুখে ছিলেন। মোট হামলার ৪৮% উইন্ডোজ ব্যবহারকারীর বিরুদ্ধে, আর ২৯% ম্যাক ব্যবহারকারীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। বিশ্বব্যাপী ২৭% ব্যবহারকারী অনলাইন-ভিত্তিক আক্রমণের শিকার হয়েছেন, এবং ৩৩% ডিভাইস-ভিত্তিক হামলার মুখোমুখি হয়েছেন, যেখানে ইউএসবি, ডিস্ক বা ইনস্টলার ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে।

২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সব অঞ্চলে সাইবার হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এশিয়া-প্যাসিফিক ও ইউরোপে পাসওয়ার্ড স্টিলার এবং স্পাইওয়্যার হামলা সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও সিআইএস অঞ্চলেও ম্যালওয়্যার আক্রমণ বেড়েছে।

ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ প্রধান আলেকজান্ডার লিসকিন বলেন, বর্তমান সাইবার দুনিয়া আগের যেকোনো সময়ের চেয়ে জটিল। ২০১৯ সালে ‘হ্যাকিং টিম’ রিব্র্যান্ড হওয়ার পর আবার ফিরে এসেছে এবং তাদের বাণিজ্যিক স্পাইওয়্যার ডান্টে (Dante) ফোরামট্রোল এপিটি অভিযানে ব্যবহার হয়েছে, যেখানে ক্রোম ও ফায়ারফক্সের জিরো-ডে দুর্বলতা কাজে লাগানো হয়েছে। কর্পোরেট নেটওয়ার্কে ঢোকার সবচেয়ে সহজ উপায় এখনো সফটওয়্যারের দুর্বলতা ও চুরি হওয়া পাসওয়ার্ড। তাই পাসওয়ার্ড চুরি ও স্পাইওয়্যার অনেক বেড়েছে। পাশাপাশি সাপ্লাই চেইন আক্রমণও বেড়েছে, বিশেষ করে ওপেন-সোর্স সফটওয়্যারকে লক্ষ্য করে। এ বছর প্রথমবার পরিচিতি পেয়েছে এনপিএম ওয়ার্ম শাই-হুলুদ (NPM worm Shai-Hulud), যা উদ্বেগ আরও বাড়িয়েছে।

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে, আনট্রাস্টেড উৎস থেকে অ্যাপ ডাউনলোড বা লিঙ্কে ক্লিক না করতে, সবসময় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে এবং প্রতিটি অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা নিরাপদ। নিয়মিত সফটওয়্যার আপডেট করা জরুরি এবং কোনো বার্তা যদি নিরাপত্তা টুল বন্ধ করার কথা বলে, তা উপেক্ষা করতে হবে। ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ভরযোগ্য সিকিউরিটি সমাধান, যেমন ক্যাসপারস্কি প্রিমিয়াম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে ক্যাসপারস্কি বলছে, সব সফটওয়্যার নিয়মিত আপডেট রাখতে হবে, রিমোট ডেস্কটপ সার্ভিস উন্মুক্ত না রাখতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড নীতি প্রয়োগ করতে হবে এবং পুরো ইনফ্রাসট্রাকচার নজরদারি ও উন্নত সুরক্ষার জন্য ক্যাসপারস্কি নেক্সট ব্যবহার করা যেতে পারে। সর্বশেষ সাইবার হুমকি সম্পর্কে আপডেট থাকতে থ্রেট ইন্টেলিজেন্স কাজে লাগানো এবং জরুরি পরিস্থিতির জন্য নিয়মিত, আলাদা ও সুরক্ষিত ব্যাকআপ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনের পরিসংখ্যান নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (KSN)-এর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয়...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব।...

রহমত পেতে যেসব গুণ প্রয়োজন

আল্লাহর রহমত মানুষের জীবনে আশার আলো জাগায় এবং হতাশা...

সহজ উপায়ে বেগুন বাহার

প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে...

জিম ছাড়াই ফিট থাকার কার্যকর কৌশল

জিমে না গিয়েও শক্তিশালী শরীর গড়ে তোলা সম্ভব—এমনটাই বলছেন...

বিমানযাত্রীদের স্বস্তি দেবে নতুন প্রযুক্তি

বিমানবন্দরে লাগেজ হারানো বা ভুল জায়গায় চলে যাওয়ার সমস্যা...

পরনিন্দা থেকে দূরে থাকার উপায়

গীবত বা পরনিন্দা একটি মারাত্মক নৈতিক ব্যাধি, যা মানুষের...

ইসলামে সফলতার মূল চাবিকাঠি কী

ইসলামে প্রকৃত সাফল্য শুধু দুনিয়াবি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,...

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে...

সম্পর্ক নষ্ট না করে ‘না’ বলার কৌশল

পরিচিত কেউ টাকা ধার চাইলে অনেকেই অস্বস্তিতে পড়েন এবং...
spot_img

আরও পড়ুন

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দিয়ে দান-খয়রাতের মাধ্যমে সম্পদ বণ্টনের ওপর জোর দেয়। অর্থ...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে থাকলে বা বিদ্যুৎ না থাকলে এই...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, ছবি, ব্যাংকিং লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্রবিন্দু। ফলে ডিভাইসটির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয় প্রক্রিয়া হলেও অনেক ক্ষেত্রে এতে ভুল-ত্রুটি ঘটে। এসব ভুলের পেছনে মূলত অজ্ঞতা, সামাজিক সংকোচ এবং...
spot_img