Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

মানুষের শ্বাস-প্রশ্বাসযোগ্য বাতাসে দূষণ ঘটায় তেলাপোকা: গবেষণা

নতুন গবেষণায় দেখা গেছে, তেলাপোকা কেবল ঘরের অপ্রিয় পোকা নয়, বরং মানুষের শ্বাস-প্রশ্বাসের উপযোগী বাতাসকেও মারাত্মকভাবে দূষিত করতে পারে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে, যেসব বাসাবাড়িতে তেলাপোকার উপদ্রব বেশি, সেখানে অ্যালার্জেন ও ব্যাকটেরিয়াজনিত টক্সিন—এন্ডোটক্সিনের মাত্রাও অনেক বেশি পাওয়া গেছে।

গবেষকদের মতে, তেলাপোকার দেহ ও মল থেকে নির্গত অ্যালার্জেন ও ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন বাতাসে ছড়িয়ে পড়ে। এসব কণা শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে শ্বাসতন্ত্রে প্রদাহ, অ্যালার্জি ও হাঁপানির মতো সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ তেলাপোকা আবর্জনা থেকে শুরু করে মানুষের অবশিষ্ট খাবার সবই খেয়ে থাকে, ফলে এদের অন্ত্রে নানা ধরনের জীবাণু থাকে এবং ঘরে চলাফেরা করার সময় সেগুলো ছড়িয়ে পড়ে।

গবেষণায় বলা হয়, তেলাপোকা রয়েছে এমন বাড়িতে এন্ডোটক্সিনের সবচেয়ে বড় উৎস ওই পোকাগুলোই। বিশেষ করে স্ত্রী তেলাপোকা বেশি খাবার গ্রহণ করে বলে তাদের মলে এন্ডোটক্সিনের মাত্রা দ্বিগুণ পাওয়া গেছে। রান্নাঘরে এন্ডোটক্সিনের পরিমাণ সবচেয়ে বেশি দেখা গেছে, কারণ সেখানে খাবারের উৎস তুলনামূলক সহজলভ্য।

গবেষণাটি উত্তর ক্যারোলাইনার র‍্যালি শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্টে করা হয়। তেলাপোকার সংখ্যা ও বাতাসে থাকা অ্যালার্জেন এবং এন্ডোটক্সিনের মাত্রা বিশ্লেষণ করে দেখা গেছে, উপদ্রব যত বেশি, ঘরের বাতাস তত বেশি ঝুঁকিপূর্ণ। গবেষণা দলটি পোকামাকড় নিয়ন্ত্রণ কার্যক্রমের পর ঘরের বাতাসে ক্ষতিকর উপাদান কতটা কমে আসে, সেটিও পর্যবেক্ষণ করেছে।

ফলাফল বলছে, যেসব অ্যাপার্টমেন্টে পোকামাকড় সম্পূর্ণ নির্মূল করা হয়েছে, সেখানে অ্যালার্জেন ও এন্ডোটক্সিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিপরীতে, যেখানে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, সেখানে দূষণের মাত্রা অপরিবর্তিত থাকে। গবেষকরা বলছেন, তেলাপোকার সংখ্যা সামান্য কমানোতে কার্যকর ফল আসে না, সম্পূর্ণ নির্মূল করতেই ঘরের বাতাস স্বাভাবিক হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, এ গবেষণার ফল শিশুদের শ্বাসতন্ত্রের ঝুঁকির ব্যাখ্যা দিতে পারে, কারণ তেলাপোকার উপদ্রব সাধারণত কম আয়ের ও বহুসদস্যের পরিবারে বেশি দেখা যায়। গবেষণাটি প্রকাশ হয়েছে ‘জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি: গ্লোবাল’ সাময়িকীতে, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নিয়েছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সোলমেট কি বাস্তব নাকি কল্পনা

ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাসের বড় একটি অংশ জুড়ে আছে...

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর,...

রাস্তায় থাকা রোজাদারের জন্য খোলা মানবিক আয়োজন

খুলনার ব্যস্ততম শিববাড়ী মোড়ে মঙ্গলবার ফুটপাতে ১২০ জন রোজাদারের...

রমজান উপলক্ষে কারওয়ান বাজারে নিত্যপণ্যে লাভ ৪০-৫০ শতাংশ কমানো হবে

রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন...

রাজশাহী মেডিকেল কলেজে লিফট সরবরাহে জালিয়াতির অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থাপনের জন্য সরবরাহ...

এআই কণ্ঠ নকলের ঝুঁকি বাড়ছে

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন সহজ করলেও এর...

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...
spot_img

আরও পড়ুন

সোলমেট কি বাস্তব নাকি কল্পনা

ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাসের বড় একটি অংশ জুড়ে আছে ‘সোলমেট’ ধারণা। ভ্যালেন্টাইনস ডে ঘিরে এই বিশ্বাস আরও জোরালো হয়—কোথাও একজন নিখুঁত মানুষ অপেক্ষা করছে,...

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু ভোটার আকৃষ্ট করতে হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছিলেন। তবে এই কৌশল ভোটের মাঠে কার্যকর...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর, বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দুটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের মূল মামলায় বিচারিক আদালত...
spot_img