Friday, February 20, 2026
23.7 C
Dhaka

উপাসনা একমাত্র আল্লাহরই জন্য হতে হবে

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আল-আনআম
আয়াত : ১৬৪

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

قُلۡ اَغَیۡرَ اللّٰهِ اَبۡغِیۡ رَبًّا وَّ هُوَ رَبُّ كُلِّ شَیۡءٍ ؕ وَ لَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ اِلَّا عَلَیۡهَا ۚ وَ لَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۚ ثُمَّ اِلٰی رَبِّكُمۡ مَّرۡجِعُكُمۡ فَیُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ فِیۡهِ تَخۡتَلِفُوۡنَ ﴿۱۶۴﴾

সরল অনুবাদ

বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে খুঁজব? অথচ তিনিই সবকিছুর রব। প্রত্যেক মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী থাকবে এবং কেউ অন্যের বোঝা বহন করবে না। এরপর তোমাদের প্রত্যাবর্তন হবে তোমাদের রবের দিকেই। তখন তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে, সে বিষয়ে তিনি তোমাদের অবহিত করবেন।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আল-আনআমের এই আয়াতে রব বা প্রতিপালক বলতে উলূহিয়্যাতের স্বীকৃতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, প্রকৃত রব একমাত্র তিনিই এবং উপাসনার অধিকারও কেবল তাঁরই জন্য নির্ধারিত।

মুশরিকরা মহান আল্লাহর রুবূবিয়্যাত স্বীকার করত, অর্থাৎ তারা বিশ্বাস করত আল্লাহই সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এ ক্ষেত্রে তারা কাউকে শরীক করত না। তবে তারা আল্লাহর উলূহিয়্যাতের ক্ষেত্রে শরীক করত। অর্থাৎ, আল্লাহকে তারা একমাত্র উপাস্য হিসেবে মানতে অস্বীকার করত এবং অন্যদেরও উপাসনায় অংশীদার করত।

এই আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, মহান আল্লাহ পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্ম অনুযায়ী প্রতিদান বা শাস্তি লাভ করবে। ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দেওয়া হবে এবং অন্যায়ের জন্য শাস্তি নির্ধারিত থাকবে। কোনো ব্যক্তির পাপ বা দায়িত্ব অন্যের ওপর চাপানো হবে না।

এরপর আল্লাহ তাআলা নবী করিম (সা.)-কে ঘোষণা করতে নির্দেশ দিয়েছেন যে, যদি মানুষ তাওহীদের এই আহ্বান গ্রহণ না করে—যে আহ্বানে সকল নবী একমত ছিলেন—তবে তারা তাদের কর্মে অব্যাহত থাকুক, আর রাসুল (সা.) ও তাঁর অনুসারীরাও তাদের পথে চলতে থাকুন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সকলের মধ্যে চূড়ান্ত ফয়সালা করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...
spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক অনন্য আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে। রাতের নীরবতা ধীরে ধীরে ভরে যায় তাকবির, তাসবিহ, দরুদ...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...
spot_img