Sunday, March 29, 2026
23 C
Dhaka

মুফতি মেনককে নিয়ে ভুয়া এআই ভিডিও, সতর্ক করলেন তিনি

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেনক তার নাম, মুখ ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভুয়া ভিডিও ও অডিও ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে রাজনৈতিক ও বিতর্কিত বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে— অথচ বাস্তবে তিনি এসব বিষয়ে কখনোই কথা বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মুফতি মেনক বলেন, “সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে আমার মুখ, কণ্ঠ ও নাম বিকৃতভাবে ব্যবহার করে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিষয়ভিত্তিক ভুয়া কনটেন্ট ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট জানাতে চাই, এসব কনটেন্টের কোনোটি আমার নয়। আমার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশিত কিছুই আমি স্বীকৃতি দিই না।”

তিনি তার অনুসারীদের উদ্দেশে আহ্বান জানান, “যে কোনো সন্দেহজনক ভিডিও বা অডিও দেখলে আগে যাচাই করুন। আমার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে কিনা তা দেখে নিন, তারপরই বিশ্বাস বা শেয়ার করুন।”

মুফতি মেনক আরও বলেন, “এই ধরনের ভুয়া বা এআই-নির্ভর কনটেন্টের জন্য আমি কোনোভাবেই দায়ী নই। বরং সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেক প্রযুক্তির উন্নতির ফলে এখন এমন ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব যেখানে জনপরিচিত ব্যক্তিদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা এমন কিছু বলছেন বা করছেন যা আসলে কখনো ঘটেনি। ধর্মীয় নেতারা সমাজে প্রভাবশালী হওয়ায় তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর ঝুঁকি অনেক বেশি।

মুফতি মেনকের এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে, যখন বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বিভাজন তৈরির হাতিয়ার হিসেবে এআই প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে।

প্রসঙ্গত, ড. মুফতি ইসমাইল মেনক বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব। জিম্বাবুয়েতে জন্মগ্রহণকারী এই আলেম মদিনায় ইসলামী শিক্ষা অর্জন করেন এবং অ্যালডারগেটস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নির্দেশনা বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১০ সাল থেকে তিনি বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় রয়েছেন।

তার গভীর জ্ঞান, সহজ উপস্থাপনা, রসিকতা ও বাস্তবধর্মী পরামর্শের জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়। সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান সর্বজনবিদিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর...

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে হামের বিস্তার বাড়ছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের মধ্যে আইসিইউতে...

নিরাপত্তা ও তদন্তে সরকারের তৎপরতা অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ)...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...
spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—সবক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বাইরে থাকার সময় হঠাৎ চার্জ...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের হাউজিং এলাকায়...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে চাপা পড়ে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের নাসিমা বেগম (৪০)। কিন্তু ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা...
spot_img