Friday, April 3, 2026
31 C
Dhaka

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের প্রক্রিয়া ছিল ধাপে ধাপে এবং তাৎপর্যপূর্ণ। মক্কার অবিশ্বাসীরা প্রশ্ন তুলেছিল কেন পুরো কোরআন একসঙ্গে নাজিল হয়নি। এর জবাবে কোরআনে বলা হয়েছে, যাতে নবীর অন্তর দৃঢ় হয়, সে জন্য এটি ক্রমে ক্রমে অবতীর্ণ করা হয়েছে।

২৩ বছর ধরে এই ওহি নাজিল হয় এবং প্রতিটি পর্যায় মানবজাতির পথনির্দেশনায় বিশেষ ভূমিকা রাখে।

ওহি নাজিলের সময় নবীজি (সা.)-কে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতো। আয়েশা (রা.) বর্ণনা করেছেন, কখনো ওহি ঘণ্টার শব্দের মতো আসত, যা ছিল সবচেয়ে কঠিন। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে কথা বলতেন। ওহি শেষ হলে নবীজি (সা.) তা সম্পূর্ণভাবে আত্মস্থ করতেন।

শীতের সময়েও ওহি নাজিলের পর তাঁর কপালে ঘাম দেখা যেত। শুরুতে তিনি দ্রুত মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াতেন, তবে পরে নির্দেশ আসে স্থির থেকে শুনতে, আর তখনই তিনি সহজেই তা মনে রাখতে পারতেন।

নবীজি (সা.) ছিলেন উম্মি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা, যাতে কেউ কোরআনকে মানবসৃষ্ট বলে সন্দেহ করতে না পারে।

কোরআনের নাজিলের সময়কাল নিয়েও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। অনেকের মতে, কদরের রাতে পুরো কোরআন প্রথম আসমানে অবতীর্ণ হয় এবং সেখান থেকে ধাপে ধাপে পৃথিবীতে নাজিল হয়। অন্য মত অনুযায়ী, রমজান মাসেই প্রথম ওহি নাজিলের সূচনা হয়।

নবীজি (সা.) বলেছেন, অন্যান্য নবীদের মতো তাকেও একটি বিশেষ মোজেজা দেওয়া হয়েছে, আর সেটিই কোরআন। ২৩ বছরে ধাপে ধাপে নাজিল হওয়া এই গ্রন্থ আজও অপরিবর্তিত অবস্থায় মানবজাতির জন্য পথনির্দেশনা হিসেবে বিদ্যমান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দিলারা হাফিজের স্মরণে গুলশানে দোয়া মাহফিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের...

বিতর্কিত অডিও ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা...

মক্কার ইতিহাসে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য

পবিত্র মক্কার ইতিহাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই গুরুত্বপূর্ণ নয়, বরং...

দেশে ১৯ দিনে হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা...

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস...

ধোয়ামোছায় হাতের ত্বক সুরক্ষায় প্রয়োজন সচেতনতা

দৈনন্দিন জীবনে বিশেষ করে উৎসব বা ব্যস্ত সময়ে ধোয়ামোছার...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা...

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল লিলির, গুরুতর আহত স্বামী

খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...
spot_img

আরও পড়ুন

দিলারা হাফিজের স্মরণে গুলশানে দোয়া মাহফিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) গুলশানের সোসাইটি জামে মসজিদে...

বিতর্কিত অডিও ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও...

মক্কার ইতিহাসে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য

পবিত্র মক্কার ইতিহাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী। এই নগরীর প্রতিটি অধ্যায়ে...

দেশে ১৯ দিনে হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। একই সময়ে এ রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯৪ জনে...
spot_img