জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর নির্ধারিত হারে আদায় করা আবশ্যক। কুরআনে জাকাত গ্রহণের জন্য নির্দিষ্ট আটটি খাত নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে দরিদ্র ও অভাবীদের সহায়তা করা হয়।
শরিয়তের বিধান অনুযায়ী কিছু নিকটাত্মীয়কে জাকাত দেওয়া নিষিদ্ধ। এর মধ্যে রয়েছেন ঊর্ধ্বতন আত্মীয় যেমন বাবা-মা, দাদা-দাদি ও নানা-নানি; অধস্তন আত্মীয় যেমন সন্তান ও নাতি-নাতনি; এবং স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারেন না।
তবে এই তিন শ্রেণির বাইরে থাকা আত্মীয়রা যদি অভাবগ্রস্ত হন, তাহলে তাদের জাকাত দেওয়া বৈধ এবং অধিক সওয়াবের কাজ হিসেবে বিবেচিত। এতে একই সঙ্গে জাকাত আদায় ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়।
ভাই-বোন, চাচা-চাচি, ফুফু-ফুফা, মামা-মামি ও খালা-খালুসহ অন্যান্য আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র, তাদের জাকাত দেওয়া যেতে পারে।
কুরআনে বর্ণিত আট শ্রেণির মধ্যে রয়েছে ফকির, মিসকিন, জাকাত সংগ্রহকারী, নওমুসলিম, দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে ব্যয় এবং মুসাফির।
সিএ/এমআর


