Saturday, March 28, 2026
26 C
Dhaka

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য। এর মধ্যে পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল আধুনিক ইরানসহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বিশাল অঞ্চজুড়ে। এই পারস্য সাম্রাজ্যই পরবর্তীতে মুসলিম বাহিনীর হাতে পরাজিত হয়।

ইসলামের শুরু থেকেই পারস্যের সঙ্গে মুসলমানদের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। ধর্মীয় পার্থক্য, কোরআনের ভবিষ্যদ্বাণী এবং পারস্য সম্রাটের সঙ্গে নবী করিম (সা.)-এর সম্পর্কের কারণে এই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। তবে নবীজির জীবদ্দশায় সরাসরি কোনো যুদ্ধ সংঘটিত হয়নি।

খলিফা আবু বকর (রা.)-এর সময় মুসলিম বাহিনী পারস্যের বিরুদ্ধে অভিযান শুরু করে। সে সময় সাসানীয় সাম্রাজ্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘ যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়েছিল।

মুসলিম সেনাপতি মুসান্না বিন হারিস (রা.) প্রাথমিক বিজয়ের সূচনা করেন। পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর নেতৃত্বে ইরাক অঞ্চলে গুরুত্বপূর্ণ সাফল্য আসে।

খলিফা ওমর (রা.)-এর শাসনামলে পারস্য বিজয়ের মূল অভিযান পরিচালিত হয়। সাআদ বিন আবি ওয়াক্কাস (রা.)-এর নেতৃত্বে ১৪ হিজরিতে কাদেসিয়ার ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। এতে সংখ্যায় কম হলেও মুসলিম বাহিনী বিজয় অর্জন করে।

এই যুদ্ধের মাধ্যমে পারস্য সাম্রাজ্যের শক্ত ভিত্তি ভেঙে পড়ে। এরপর ১৬ হিজরিতে মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়েন জয় করে, যা সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে।

চূড়ান্ত ধাক্কা আসে ২১ হিজরিতে নেহাবন্দের যুদ্ধে। এই যুদ্ধকে ‘বিজয়ের বিজয়’ বলা হয়। এর মাধ্যমে পারস্য সাম্রাজ্যের পতন নিশ্চিত হয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে পারস্য সম্রাট ইয়াজদিগার্দ পালিয়ে বেড়াতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত নিহত হন। এর মধ্য দিয়ে ইরান বিজয়ের অধ্যায় সম্পন্ন হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.)...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

মানসিক চাপ মোকাবিলায় বৈজ্ঞানিক পরামর্শ

বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা ও নেতিবাচক তথ্যপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যে...

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে কাপড়ের একটি দোকান থেকে...

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে...

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রনেতা খোরশেদ আলম নিহত

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

পানিতে ডুবে মৃত্যুর আখিরাতের তাৎপর্য

কিছু দুর্ঘটনা মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। সাম্প্রতিক...

এআই সামাজিক মাধ্যমে নতুন দিগন্ত মোল্টবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ অধিগ্রহণ করেছে প্রযুক্তি...

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল বিপুল মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল থাকা...

স্বাধীনতা ও মানবমর্যাদার সম্পর্ক

স্বাধীনতা ইসলামের দৃষ্টিতে একটি মহান নিয়ামত এবং দেশপ্রেমকে ঈমানের...

খাদ্যাভ্যাসেই চোখের সুরক্ষা

দৃষ্টিশক্তি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।...
spot_img

আরও পড়ুন

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত করেছে। নতুন এ সিদ্ধান্তের ফলে চীনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে রাউটার রপ্তানিতে কঠোর সীমাবদ্ধতার...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন আর শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী দর্শকদের মধ্যেও দ্রুত...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হককে (বীর প্রতীক) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এক...
spot_img