মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল মাসের প্রথম দিন উদ্যাপিত ঈদুল ফিতর আনন্দ এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে। হিজরি সনের শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখলে প্রতিটি সৃষ্ট জীবের সমান নেকি লাভ হয় এবং পূর্ববর্তী গুনাহ মুছে যায়।
নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করেন এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখেন, তার রোজার সওয়াব পুরো এক বছরের সমান হয়। কাজা রোজা থাকলে তা পরবর্তী সময়ে আদায় করা যায়। শাওয়াল মাসে বিবাহ, জামে মসজিদে আক্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষ শুরু করা সুন্নত।
সিএ/এমআর


