Monday, March 16, 2026
34.9 C
Dhaka

নিকটাত্মীয়কে ফিতরা দেওয়া নিয়ে ইসলামের নির্দেশনা

ইসলামে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত সময়কে ফিতরা আদায়ের উত্তম সময় হিসেবে ধরা হয়। তবে গরিব মানুষের সুবিধার কথা বিবেচনা করে ঈদের চাঁদ দেখার আগেও ফিতরা প্রদান করা যেতে পারে।

হাদিস শরিফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল (সা.) সদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন, রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সুতরাং যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তা আদায় করবে তার জন্য তা মাকবুল সদকা হবে। আর নামাজের পর আদায় করলে তা অন্যান্য সদকার মতো হবে। (সুনানে আবু দাউদ, হাদিস : ১৬০৯)

ইসলামি বিধান অনুযায়ী, যদি কোনো ব্যক্তির ভাই-বোন বা অন্যান্য নিকটাত্মীয় যাকাত গ্রহণের উপযুক্ত হন, তাহলে তাদের সদাকাতুল ফিতর দেওয়া যেতে পারে। তবে পিতা-মাতা, দাদা-দাদি, সন্তান বা নাতি-নাতনির মতো যাদের ভরণপোষণ দায়িত্বের মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়।

যাকাত বা সদকা গ্রহণের উপযুক্ত হওয়ার অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ, সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্যমানের অতিরিক্ত সম্পদ না থাকা।

তবে ভাই-বোনকে ফিতরা দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে। যদি পরিবারের সদস্যরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং ফিতরার অর্থ যৌথভাবে ব্যয় করা হয়, তাহলে তা মাকরুহ হতে পারে। তাই ফিতরা প্রদান করার সময় গ্রহণকারীকে বলে দেওয়া উচিত যে, সে যেন এই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জেলা উন্নয়ন জোরদারে কাজ করার প্রতিশ্রুতি নতুন প্রশাসকের

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

সভাপতি মফিজুর রহমান, সম্পাদক আবদুল হাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও...

উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি মামুন মাহমুদের

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

ক্ষুদ্রঋণ খাতে ব্যাংক-এমএফআই সংযোগ জোরদারের আহ্বান

শ্রম আইন লঙ্ঘন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর...

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায় আগুনে পুড়ে দুই...

ছাদ বা বারান্দায় টবে লাগাতে পারেন যে ফলের গাছ

শহরের ছোট জায়গা কিংবা বাসার ছাদ বা বারান্দায় অনেকেই...

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন...

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড়...

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে...

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে নিমপাতা

নিম একটি সুপরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দেশের নদী-নালা-খাল ও জলাধার...

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন...
spot_img

আরও পড়ুন

জেলা উন্নয়ন জোরদারে কাজ করার প্রতিশ্রুতি নতুন প্রশাসকের

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে...

সভাপতি মফিজুর রহমান, সম্পাদক আবদুল হাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মোট ১৫টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ...

উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি মামুন মাহমুদের

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক মামুন মাহমুদ। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক...

ক্ষুদ্রঋণ খাতে ব্যাংক-এমএফআই সংযোগ জোরদারের আহ্বান

শ্রম আইন লঙ্ঘন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে জোরপূর্বক কাজ করানো যাবে না বলে সতর্ক করেছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির...
spot_img