Thursday, March 12, 2026
30.6 C
Dhaka

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে বেশি মনোযোগী হন। কারণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান রোজা এই মাসেই পালন করা হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, এই মাসেই হযরত মুহাম্মদ সা. এর ওপর কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল। পবিত্র আল-কুরআন-এ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সুরা আল-বাকারা: ১৮৩)।

এই আয়াত স্পষ্ট করে দেয় যে রোজার মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা। তবে বর্তমান সময়ে অনেকের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে সেহরি খাওয়ার পর দিনের বড় একটি অংশ ঘুমিয়ে কাটানো হয়। ফলে প্রশ্ন ওঠে, সারাদিন ঘুমালে রোজা আদায় হবে কি না।

ইসলাম ঘুমকে মানুষের স্বাভাবিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। (সুরা আন-নাবা: ৯)। অর্থাৎ মানুষের জন্য ঘুম এক ধরনের রহমত। তবে ইবাদতের সময় ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত ঘুমে ডুবে থাকা এবং ফরজ-ওয়াজিব আমলে অবহেলা করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

রমজান মাসে কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত। তাই পুরো সময় শুধু ঘুমিয়ে কাটিয়ে দিলে রোজার আধ্যাত্মিক সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নামই রোজা। সেহরি খেয়ে নিয়ত করে কেউ যদি সারাদিন ঘুমিয়েও কাটায়, তবুও রোজা হয়ে যাবে।

তবে নামাজ একটি স্বতন্ত্র ইবাদত। অতিরিক্ত ঘুমের কারণে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করা হয় বা তা কাযা হয়ে যায়, তাহলে তা গুনাহের কারণ হবে। কারণ নামাজ সময়মতো আদায় করা মুসলমানদের ওপর ফরজ।

এ কারণে রোজা রেখে অতিরিক্ত ঘুম এমন পর্যায়ে পৌঁছালে যাতে নামাজ, কর্মক্ষেত্র বা পারিবারিক দায়িত্ব অবহেলিত হয়, তা ইসলামের দৃষ্টিতে অনুচিত। বরং রোজা মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ বাড়িয়ে তোলে।

তাই বলা যায়, রোজা রেখে ঘুমানো নিষিদ্ধ নয়, তবে অতিরিক্ত ঘুম যা ইবাদত ও দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়, তা পরিহার করা উচিত। রোজার প্রকৃত চেতনাকে ধারণ করে ভারসাম্যপূর্ণ জীবনযাপনই ইসলামের মূল শিক্ষা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লন্ডন বইমেলায় বিতরণ হচ্ছে প্রতিবাদী ‘ফাঁকা’ বই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে লেখকদের সৃজনশীল কাজ অনুমতি...

স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপি ছাড়লেন মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার...

শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার।...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ,...

রমজানে ইফতারে স্বাস্থ্যকর ফলের সালাদ

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফলের উপস্থিতি প্রায় প্রতিটি...

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে বিরোধী...

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার...

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো....

এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ মেটার

বিশ্বের প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক...

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...
spot_img

আরও পড়ুন

লন্ডন বইমেলায় বিতরণ হচ্ছে প্রতিবাদী ‘ফাঁকা’ বই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে লেখকদের সৃজনশীল কাজ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগ তুলে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০...

স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপি ছাড়লেন মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন...

শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের অভিভাবকনিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালুর পরিকল্পনা...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচনা করা হয়। শবে কদর শব্দটি...
spot_img