Monday, March 9, 2026
26 C
Dhaka

মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক পবিত্র রমজান

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আরবি বারো মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সর্বাধিক। এই মাসজুড়ে মুসলমানদের মধ্যে ইবাদত-বন্দেগির বিশেষ পরিবেশ তৈরি হয়। আধ্যাত্মিক অনুশীলন, আত্মসংযম এবং ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এই মাসটি মুসলিম সমাজে বিশেষ মর্যাদা লাভ করেছে।

রমজানকে অনেকেই আমল ও ইবাদতের বসন্তকাল বলে উল্লেখ করেন। এই মাসে প্রাপ্তবয়স্ক মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির এবং অন্যান্য ইবাদতে নিজেদের ব্যস্ত রাখেন।

রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরো মাসজুড়ে রোজা পালন করা ফরজ। ইসলামে অন্য কোনো মাসে এভাবে ধারাবাহিকভাবে ফরজ রোজা পালনের বিধান নেই। আল্লাহতায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর, যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩)।

এই মাসের সঙ্গে পবিত্র কোরআনেরও গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, ‘রমজান মাস- যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য, পথনির্দেশের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’ (সুরা বাকারা : ১৮৫)।

রমজানে তারাবি নামাজ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মসজিদগুলোতে মুসল্লিরা একত্রিত হয়ে তারাবি নামাজ আদায় করেন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতগুলো আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা রোজা তোমাদের ওপর ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবি নামাজ সুন্নত করেছি। যে রমজানে ইমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে ও তারাবি নামাজ পড়বে, সে তার সব গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে, যেভাবে একটি শিশু নিষ্পাপ অবস্থায় জন্মায়।’ (সুনানে নাসায়ি, পৃষ্ঠা : ২৩৯)।

রমজান মাস দান-সদকার জন্যও বিশেষভাবে উৎসাহিত করে। মুসলমানরা এ সময় দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহান আল্লাহ বলেছেন, হে আদম সন্তানরা, তোমরা অকাতরে দান করতে থাকো, আমিও তোমাদের ওপর ব্যয় করব। নবী (সা.) আরও বলেন, আল্লাহর ডান হাত প্রাচুর্যে পরিপূর্ণ। রাত দিন অনবরত ব্যয় করলেও তা মোটেই কমছে না।’ (মুসলিম : ২১৯৮)।

রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর, যা মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্যপূর্ণ কদরের রজনীতে। আপনি কি জানেন, সে মহিমাময় রাত কী? মহিমান্বিত ওই রাত হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সুরা কদর : ১-৩)।

এসব ধর্মীয় অনুশাসন ও আধ্যাত্মিক অভিজ্ঞতার কারণে রমজান মাস মুসলিমদের কাছে বিশেষভাবে প্রিয় হয়ে উঠেছে। এই মাস বিশ্বজুড়ে মুসলিমদের এক অনন্য বন্ধনে যুক্ত করে এবং তাদের ধর্মীয় চেতনা আরও গভীর করে তোলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় শেখানোর পথিকৃৎ সাখাওয়াত আলী খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কাছে অধ্যাপক...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই নতুন প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।...

দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা হলো

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিহত বাংলাদেশি প্রবাসীদের পরিবারকে সরকারের...

মিডিয়ার অতিরিক্ত চাপ তদন্তে প্রভাব ফেলে: আইজিপি

পুলিশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করতে সাংবাদিকদের...

প্রসূতির মৃত্যুর ঘটনায় শ্রীপুরের হাসপাতাল বন্ধ, তদন্ত শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে...

সন্ত্রাসবিরোধী অভিযান শিগগির শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

নেশার টাকার জন্য চুরি, হাতেনাতে আটক বাবা–ছেলে

নেত্রকোনার মদন পৌরসভা এলাকায় শ্বশুরের বাড়িতে চুরি করতে গিয়ে...

গ্রেপ্তার আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি...

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে...

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক...
spot_img

আরও পড়ুন

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় শেখানোর পথিকৃৎ সাখাওয়াত আলী খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কাছে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ছিলেন অনুপ্রেরণার এক আলোকবর্তিকা। প্রথাগত পাঠদানের বাইরে গিয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই নতুন প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। একই সময়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম...

দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা হলো

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিহত বাংলাদেশি প্রবাসীদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...

মিডিয়ার অতিরিক্ত চাপ তদন্তে প্রভাব ফেলে: আইজিপি

পুলিশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ঘটনার পর তাৎক্ষণিকভাবে...
spot_img