Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়। বাংলাদেশে চলতি বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যদি কারও কাছে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার ওপর সদকাতুল ফিতর আদায় করা বাধ্যতামূলক হয়। নিসাব বলতে সাধারণত সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা সমমূল্যের অর্থ বা সম্পদকে বোঝায়।

যার ওপর ফিতরা ওয়াজিব হয়, তাকে নিজের পক্ষ থেকে যেমন আদায় করতে হয়, তেমনি তার অধীনস্থ পরিবারের সদস্যদের পক্ষ থেকেও তা আদায় করতে হয়। তবে জাকাতের মতো এক বছর সম্পদ ধরে রাখার শর্ত এখানে প্রযোজ্য নয়।

হাদিস শরিফে সদকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে দুটি মাপকাঠির কথা বলা হয়েছে—এক ‘সা’ এবং ‘নিসফে সা’। খেজুর, পনির, জব বা কিশমিশের ক্ষেত্রে এক ‘সা’ প্রায় তিন কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। আর গমের ক্ষেত্রে ‘নিসফে সা’ প্রায় এক কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি।

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী এক ‘সা’-এর পরিমাণ তিন কেজি ৩০০ গ্রাম এবং আধা ‘সা’ এক কেজি ৬৫০ গ্রাম নির্ধারণ করা হয়েছে।

হাদিসে বলা হয়েছে, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো, এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব। -সহিহ বোখারি: ১৫১২

ফিতরার মূল উদ্দেশ্য হলো রোজার সময় অনিচ্ছাকৃত ভুলত্রুটি থেকে আত্মশুদ্ধি লাভ করা এবং গরিব-দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা করা। এ কারণে ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা উত্তম বলে উল্লেখ করা হয়েছে।

হাদিসে রয়েছে, ‘মানুষ যেন ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে।’ -সহিহ বোখারি: ১৫০৯

তবে কোনো কারণে যদি ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া সম্ভব না হয়, তাহলে পরেও তা আদায় করা যাবে। ইসলামি শরিয়তে হাদিসে বর্ণিত খাদ্যদ্রব্যের যেকোনো একটি বা তার সমমূল্যের অর্থ দিয়েও ফিতরা আদায়ের সুযোগ রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...
spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু, যার টান থেকে আলোও বের হতে পারে না। সাধারণ ধারণায় ব্ল্যাকহোল যেন মহাবিশ্বের এক ভয়ংকর...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...
spot_img