Saturday, February 21, 2026
21.5 C
Dhaka

উমরাযাত্রীদের জন্য আবহাওয়া নিয়ে যা জানা দরকার

রমজান মাসে উমরা ও ইতিকাফ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ মক্কা ও মদিনায় যান। এ কারণে এই দুই পবিত্র নগরীর আবহাওয়া সম্পর্কে আগ্রহ থাকে সবার। সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছে, আসন্ন রমজানে মক্কা ও মদিনায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ গড়ের নিচে থাকতে পারে।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের চেয়ে কম হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত মক্কায় মাসিক গড় বৃষ্টিপাত প্রায় ৪ দশমিক ২ মিলিমিটার এবং মদিনায় ৪ দশমিক ৩ মিলিমিটার। রমজানে বৃষ্টি হলেও তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

তাপমাত্রার দিক থেকেও উষ্ণ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঐতিহাসিক তথ্য বলছে, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থাকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৌসুমি পূর্বাভাসের মূল লক্ষ্য হলো রমজান মাসে দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় নিয়োজিত সংস্থাগুলোর প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া তথ্য জানতে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উচ্চ ভোল্টেজ ডিসি কেন বিপজ্জনক

ব্যাটারিতেও বিদ্যুৎ থাকে, অথচ সাধারণত আমরা এতে বৈদ্যুতিক শক...

বয়স বাড়লেও দৌড়ঝাঁপ কি উপকারী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষ...

মাইগ্রেন নারীদের মধ্যে বেশি কেন

মাথাব্যথা মানুষের সবচেয়ে পরিচিত শারীরিক সমস্যাগুলোর একটি। প্রায় সব...

মানবিক উদ্যোগে কুয়েতি ব্যাংক

রমজান মাসকে কেন্দ্র করে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়েছে...

ঘরে তৈরি স্বাস্থ্যকর কটেজ চিজ

ঘরে বসেই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে...

পৃথিবীর আয়ু কেন সীমিত

মহাকাশে একটি গ্রহের জীবন মানুষের জীবনের মতোই নানা ধাপ...

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...
spot_img

আরও পড়ুন

উচ্চ ভোল্টেজ ডিসি কেন বিপজ্জনক

ব্যাটারিতেও বিদ্যুৎ থাকে, অথচ সাধারণত আমরা এতে বৈদ্যুতিক শক অনুভব করি না। আধুনিক সভ্যতার প্রায় সব প্রযুক্তিই বিদ্যুতের ওপর নির্ভরশীল হলেও বিদ্যুৎ এখনো বিপজ্জনক...

বয়স বাড়লেও দৌড়ঝাঁপ কি উপকারী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষ মুহূর্তে দৌড়ে ও লাফিয়ে প্রবেশ করেন বিএনপি থেকে নির্বাচিত চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী...

মাইগ্রেন নারীদের মধ্যে বেশি কেন

মাথাব্যথা মানুষের সবচেয়ে পরিচিত শারীরিক সমস্যাগুলোর একটি। প্রায় সব বয়সের মানুষই জীবনের কোনো না কোনো সময়ে মাথাব্যথার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সাধারণভাবে মাথাব্যথাকে দুই...

মানবিক উদ্যোগে কুয়েতি ব্যাংক

রমজান মাসকে কেন্দ্র করে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়েছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত। ২০২৬ সালের জন্য তাদের বার্ষিক রমজান ক্যাম্পেইন ‘Doing Good Deeds’ শুরুর...
spot_img