মাত্র দুই মাসে ৯ বছরের শিশু অরিনা সাফা খান নিজ হাতে পুরো কোরআন শরিফ লিখেছেন। ১১৪টি সূরা সম্বলিত ৩০ পারার এই কোরআন পাণ্ডুলিপি বাঁধাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে।
অরিনা খুলনার খালিশপুরের গোয়ালখালী এলাকার ব্যবসায়ী মো. শুকুর আলী খান ও গৃহিণী রাশিদা বেগমের কন্যা। সে খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ৪র্থ শ্রেণিতে পড়ার সময়ও অরিনা নিজ হাতে কোরআন লিখেছে। হাফেজ না হলেও সে কোরআনের অনেক সূরা মুখস্থ তেলাওয়াত করতে সক্ষম এবং ইসলামী সংগীতে পারদর্শী।
অরিনা জানায়, ছোটবেলা থেকেই আরবি লেখা ভালো লাগতো। আল্লাহর সন্তুষ্টির আশায় দুই মাসে পুরো কোরআন লিখেছে। ভবিষ্যতে সে ভালো মানুষ হতে চায় এবং গরিব, দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে চায়।
অরিনার মা রাশিদা বেগম জানান, অরিনার বড় বোন তাকে আরবি লিখতে শিখিয়েছে। ফুফাতো ভাই নাঈমের উৎসাহে অরিনা কোরআন লেখা শুরু করে এবং তার বড় বোন তত্ত্বাবধান করেছে।
সিএ/এমআর


