অনেকে অজুকে শুধুমাত্র নামাজের আগে হাত-মুখ ধোয়া হিসেবে দেখেন। আসলে অজু ইবাদতের জন্য পরিচ্ছন্নতা এবং দুনিয়া ও আখেরাতে সাফল্যের মাধ্যম।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, নামাজের জন্য দাঁড়ানোর আগে মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুতে হবে, মাথায় মাসেহ করতে হবে এবং পায়ের টাখনু পর্যন্ত ধুতে হবে (সুরা মায়েদা, আয়াত : ৬)।
হাদিসে উল্লেখ আছে, অজু করে ঘুমালে ফেরেশতারা সারারাত বান্দার জন্য দোয়া করেন। নুআইম মুজমির (রহ.) বর্ণনা করেছেন, অজুর কারণে কিয়ামতের দিন বান্দার হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল হবে। রাসুল (সা.) বলেছেন, অজুর সময় চোখ, হাত ও পায়ের সঙ্গে করা পাপ পানির ফোঁটার সাথে ধুয়ে যায়।
যতবার ইচ্ছা অজু করা যায়। অজু থাকা সত্ত্বেও নতুনভাবে নামাজ বা অন্য ইবাদতের জন্য অজু করা সুন্নত। তবে একবার অজু করার পর কোন আমল না করেই পুনরায় অজু করা অনুত্তম।
সিএ/এমআর


