২০২৬ সালের রমজান মাসের শুরুর তারিখ নির্ভর করছে স্থানীয় চাঁদ দেখার ওপর। ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। হিজরি ক্যালেন্ডার চাঁদভিত্তিক হওয়ায় দেশ ও অঞ্চলের ভিত্তিতে তারিখে এক দিনের পার্থক্য দেখা দেয়।
সংযুক্ত আরব আমিরাত রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ঘোষণা করেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট বলেছে, ঐতিহ্যগতভাবে চাঁদ দেখা পরই চূড়ান্ত ঘোষণা হবে। ওমানও ১৯ ফেব্রুয়ারি রোজার প্রথম দিন ঘোষণা করেছে। শাবান মাসের ২৯ দিনে চাঁদ দেখা না গেলে শাবান ৩০ দিনে পূর্ণ হবে।
তুরস্ক ও সিঙ্গাপুরও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানও একই তারিখের সম্ভাবনা দেখাচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে। ২০২৬ সালে রমজান ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি। রমজানের শেষে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
সিএ/এমআর


