ইসলামী বিধান অনুযায়ী অজু নামাজ, তাওয়াফ ও কোরআন স্পর্শের জন্য আবশ্যক পবিত্রতা। অজু ভঙ্গের কারণগুলো জানা থাকলে দৈনন্দিন ইবাদতে সচেতন থাকা সহজ হয়।
ইসলামী ফিকাহ অনুযায়ী, পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া, শরীর থেকে রক্ত বা পুঁজ গড়িয়ে পড়া, মুখ ভরে বমি হওয়া, খিঁচুনি বা বেহুশ হওয়া—এসব কারণে অজু ভেঙে যায়।
এছাড়া নামাজের মধ্যে অট্টহাসি, যৌনাঙ্গ থেকে কামরস নির্গত হওয়া এবং নারীদের ক্ষেত্রে ইস্তেহাজার রক্ত বের হওয়াও অজু ভঙ্গের অন্তর্ভুক্ত।
হানাফি মাজহাব অনুযায়ী কিছু বিষয় অজু ভঙ্গের কারণ নয়। যেমন অল্প রক্ত বের হওয়া, বসে হেলান দিয়ে ঘুমানো, স্বামী-স্ত্রীর শরীর স্পর্শ করা বা চুল-নখ কাটলে অজু ভাঙে না।
অজু সংক্রান্ত এই জ্ঞান ইবাদতে শুদ্ধতা বজায় রাখতে সহায়ক বলে মনে করছেন আলেমরা।
সিএ/এমআর


