Wednesday, February 4, 2026
18 C
Dhaka

সত্য ও মিথ্যার পথে মানুষের পরিণতি

মানুষের চরিত্র গঠনে কথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সত্য মানুষের অন্তরকে আলোকিত করে, আর একটি মিথ্যা ধীরে ধীরে সেই অন্তরের আলো নিভিয়ে দেয়। জীবনের প্রতিটি ধাপে মানুষ সত্য ও মিথ্যার এক সূক্ষ্ম পরীক্ষার মুখোমুখি হয়, যেখানে উত্তীর্ণ হওয়াই ঈমানের দাবি।

সত্য ও মিথ্যার পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে বলেছেন, ‘সত্য নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের ওপর কায়িম থেকে অবশেষে সিদ্দিকের দরজা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়।’ (বুখারি, হাদিস : ৬০৯৪)

এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, সত্য ও মিথ্যা দুটি ভিন্ন পথ, যার শেষ গন্তব্যও ভিন্ন। সত্য মানুষকে নেক আমলের পথে নিয়ে যায়, হৃদয়কে পরিশুদ্ধ করে এবং জান্নাতের দিকে অগ্রসর করে। একসময় সত্যবাদিতাই মানুষের পরিচয়ে পরিণত হয়।

পবিত্র কোরআনেও সত্যবাদীদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : আত-তাওবা, আয়াত : ১১৯) অন্য আয়াতে বলা হয়েছে, ‘যেদিন সত্যবাদীদের সত্য তাদের উপকারে আসবে।’ (সুরা : আল-মায়িদা, আয়াত : ১১৯)

অন্যদিকে মিথ্যা ধীরে ধীরে মানুষের চরিত্রে স্থায়ী রূপ নেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকের আলামত তিনটি : যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (বুখারি, হাদিস : ৩৩; মুসলিম, হাদিস : ৫৯)

এই শিক্ষা থেকে স্পষ্ট হয়, মিথ্যা শুধু একটি গুনাহ নয়, বরং এটি ঈমানের জন্যও মারাত্মক হুমকি। তাই একজন মুমিনের জীবনে সত্যবাদিতা কোনো ঐচ্ছিক গুণ নয়, বরং ঈমানের অপরিহার্য দাবি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফ্রিজে মাছ রাখার সঠিক সময়সীমা জেনে নিন

বাঙালির খাদ্যতালিকায় মাছ একটি অপরিহার্য অংশ। স্বাদ ও পুষ্টিগুণ—দুই...

ইনস্টাগ্রামে আসছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানো নতুন সুবিধা

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে...

খাবারের পর এলাচ কেন উপকারী

খাবার খাওয়ার পর পেট ভারী লাগা, ঢেকুর ওঠা, বুক...

নিষেধাজ্ঞার শঙ্কা কাটল টিকটকের

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। মালিকানা...

নামাজে সহজতা দিয়েছে ইসলাম

ইসলামী শরিয়তে সফরের সময় নামাজ কসর করার বিধান রয়েছে।...

অনিদ্রা বাড়াচ্ছে যে ভুলগুলো

ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, বরং শরীর ও...

এআই ঘিরে নতুন পরিকল্পনায় অ্যাপল

আইফোন বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি...

মাত্র ৫০ টাকায় উপভোগযোগ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা...

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা...

আদালতের নির্দেশে পাঁচজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল,...

অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা কমানোর নতুন উপায়

হাঁটুর ব্যথা বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই একটি সাধারণ...

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো...

প্যারিসে এক্স কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি

প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ...

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া...
spot_img

আরও পড়ুন

ফ্রিজে মাছ রাখার সঠিক সময়সীমা জেনে নিন

বাঙালির খাদ্যতালিকায় মাছ একটি অপরিহার্য অংশ। স্বাদ ও পুষ্টিগুণ—দুই দিক থেকেই মাছের গুরুত্ব অনেক। উচ্চমানের প্রোটিনের পাশাপাশি তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড মস্তিষ্কের...

ইনস্টাগ্রামে আসছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানো নতুন সুবিধা

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা। সম্ভাব্য এই ফিচার চালু হলে, কোনো ব্যবহারকারী চাইলে অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজ...

খাবারের পর এলাচ কেন উপকারী

খাবার খাওয়ার পর পেট ভারী লাগা, ঢেকুর ওঠা, বুক জ্বালা কিংবা অস্বস্তির মতো সমস্যা অনেকেরই পরিচিত। মূলত হজম ঠিকমতো না হওয়া ও পাকস্থলীতে অতিরিক্ত...

নিষেধাজ্ঞার শঙ্কা কাটল টিকটকের

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। মালিকানা সংক্রান্ত চূড়ান্ত চুক্তির মাধ্যমে এখন থেকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হবে একটি আমেরিকান মালিকানাধীন যৌথ...
spot_img