Monday, February 2, 2026
27 C
Dhaka

কাদের জাকাত দেওয়া বৈধ নয়

স্বামী যদি ধনী বা সম্পদশালী হন আর স্ত্রী যদি দরিদ্র বা সম্পদহীন হন, সে ক্ষেত্রে স্ত্রীকে জাকাত দেওয়া যাবে কি না—এ প্রশ্ন অনেকের মধ্যেই দেখা যায়। ইসলামী শরিয়তের ব্যাখ্যায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, স্বামী সম্পদশালী হলেই স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে সম্পদশালী হিসেবে গণ্য হন না। ফলে স্বামী ধনী হলেও স্ত্রী যদি নিজে নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে তিনি দরিদ্র হিসেবে বিবেচিত হবেন। এমন অবস্থায় স্বামী ছাড়া অন্য কোনো ধনী ব্যক্তি তাকে জাকাত দিতে পারবেন।

তবে স্বামী নিজে তার দরিদ্র স্ত্রীকে নিজের জাকাতের অর্থ দিতে পারবেন না। কারণ স্ত্রীর ভরণপোষণের ব্যয় বহন করা স্বামীর ওপর ওয়াজিব বা আবশ্যকীয় দায়িত্ব। যাদের ভরণপোষণের দায়িত্ব শরিয়ত অনুযায়ী নিজের ওপর বর্তায়, তাদের জাকাত দেওয়া বৈধ নয়।

এই বিধানের আওতায় বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী কিংবা নিজের সন্তান, নাতি-নাতনির মতো আত্মীয়দের জাকাত দেওয়া নিষিদ্ধ। তারা অভাবে পড়লে সামর্থ্য অনুযায়ী তাদের ভরণপোষণের ব্যবস্থা করা কর্তব্য হিসেবে বিবেচিত হয়।

জাকাত ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। প্রত্যেক স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও সম্পদশালী মুসলমান নারী ও পুরুষের ওপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে জাকাত আদায় করা বাধ্যতামূলক। হিজরি এক বছর নিসাব পরিমাণ সম্পদ নিজের দখলে থাকলে সেই সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ জাকাত হিসেবে দিতে হয়।

কোরআনে জাকাত শব্দের উল্লেখ বহুবার এসেছে এবং নামাজের পরই জাকাতের গুরুত্ব সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে। কোরআনের নির্দেশনা অনুযায়ী, জাকাত দরিদ্র, অভাবী, জাকাত সংগ্রহে নিয়োজিত কর্মচারী, অন্তর আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তি, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে ব্যয় ও মুসাফিরদের মধ্যে বণ্টন করা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী আচরণ নিয়ে কমিশনের কড়া বার্তা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী...

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর প্রচারণা ঘিরে বিতর্ক

নির্বাচনী আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়কে স্পষ্টভাবে রাজনৈতিক প্রচারণার বাইরে রাখার...

গহনা কেনার আগে যা জানা জরুরি

স্বর্ণের বাজারে দামের ঊর্ধ্বগতি থাকলেও গহনা কেনার আগ্রহ কমেনি।...

নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা...

নতুন ফিচারে চ্যাটজিপিটির জনপ্রিয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ...

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের উপায়

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বর্তমানে খুবই সাধারণ একটি স্বাস্থ্যঝুঁকি।...

প্রাইভেসি রক্ষায় ম্যাপ অ্যাপ ব্যবহারে সতর্কতা

অচেনা গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় ভরসা গুগল...

ঢাকার আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ মাঘ ১৪৩২...

হারাম আয় দিয়ে ইবাদত কি গ্রহণযোগ্য?

মানুষের জীবন ধন-সম্পদের ওপর নির্ভরশীল। তবে ইসলামে সম্পদের মূল...

ক্যারিয়ারে সফল হওয়ার জন্য ৫ গুরুত্বপূর্ণ কৌশল

আমাদের জীবন অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টিতে গড়ে ওঠে। ক্যারিয়ার...

জেরুজালেম: তিন ধর্মের পবিত্র শহর

জেরুজালেম একটি অনন্য নগরী, যা তিন আসমানি ধর্মের পবিত্র...

গুগল ফটোসে এআই মিম তৈরির নতুন সুযোগ

গুগল ফটোস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন...

দাঁত সাদা করার পাউডারের নিরাপত্তা ও ঝুঁকি

নতুন ট্রেন্ড হিসেবে দাঁত সাদা করার পাউডার সম্প্রতি জনপ্রিয়...

কেরালের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের নিদর্শন

দক্ষিণ ভারতের কেরালার মেথলা গ্রামে অবস্থিত চেরামন জুমা মসজিদ...
spot_img

আরও পড়ুন

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী আচরণ নিয়ে কমিশনের কড়া বার্তা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর প্রচারণা ঘিরে বিতর্ক

নির্বাচনী আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়কে স্পষ্টভাবে রাজনৈতিক প্রচারণার বাইরে রাখার নির্দেশনা থাকলেও সেই বিধান উপেক্ষার অভিযোগ উঠেছে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর বিরুদ্ধে।...

গহনা কেনার আগে যা জানা জরুরি

স্বর্ণের বাজারে দামের ঊর্ধ্বগতি থাকলেও গহনা কেনার আগ্রহ কমেনি। উচ্চমূল্য পরিশোধ করেও অনেকেই স্বর্ণের গহনা কিনছেন। তবে গহনা কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো...

নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নোয়াখালী-৩ আসনের অন্তর্ভুক্ত উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে সোমবার (২ ফেব্রুয়ারি)...
spot_img