Wednesday, April 1, 2026
25 C
Dhaka

ইসলামের দৃষ্টিতে পাপ ছড়ানোর ভয়াবহতা

ইসলামের দৃষ্টিতে শুধু নিজে গুনাহ করা নয়, অন্যকে পাপকাজে উৎসাহিত করা বা সহায়তা করাও বড় অপরাধ হিসেবে বিবেচিত। ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে, যে ব্যক্তি অপরকে পাপকাজে লিপ্ত হতে সহায়তা করে, সে নিজেও সেই গুনাহের অংশীদার হয়।

হজরত আবু হুরায়রা ও আনাস ইবনে মালিক (রা.) বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি মানুষকে নেক আমলের দিকে আহ্বান করে, তার আহ্বানে যত মানুষ নেক কাজ করবে, তাদের সওয়াব তার আমলনামায়ও যুক্ত হবে এবং নেক আমলকারীদের সওয়াবে কোনো ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে পাপকাজের দিকে আহ্বান করে, তার আহ্বানে যারা গুনাহ করবে, তাদের পাপের বোঝাও আহ্বানকারীর ওপর বর্তাবে এবং আসল গুনাহকারীদের পাপও কমবে না।

পবিত্র কোরআনেও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অবিশ্বাসীরা মুমিনদের পাপকাজে উৎসাহ দিয়ে বলত— কিয়ামতের দিন তাদের পাপভার তারা বহন করবে। কিন্তু বাস্তবে কেউ অন্যের পাপভার বহন করতে পারবে না। কিয়ামতের দিনে প্রত্যেককেই নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে।

কোরআনে আরও বলা হয়েছে, যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা নিজেদের পাপভার বহনের পাশাপাশি যাদের বিভ্রান্ত করেছে, তাদের পাপভারও বহন করবে। ফলে পাপকাজে সহযোগিতা করা ব্যক্তির জন্য শাস্তির পরিমাণ আরও বেড়ে যায়।

ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, কারও গুনাহের দায়ভার নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে ভিত্তিহীন। আখিরাতে কেউ কারও বোঝা বইতে পারবে না। তাই অন্যকে পাপের পথে আহ্বান করা বা সহায়তা করা থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভোর ৫টায় ওঠা কি সত্যিই সাফল্যের চাবিকাঠি? জানাচ্ছে বিজ্ঞান

মোটিভেশনাল বক্তাদের ভাষ্যে ভোরে ওঠা যেন সফলতার প্রথম ধাপ।...

বাধ্য হয়ে করা কসম ভাঙলে কাফফারা দিতে হবে কি?

পারিবারিক বা ব্যক্তিগত জীবনে অনেক সময় চাপের মুখে কসম...

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয়...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মধ্যরাতে বংশালে ভবনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পুরান ঢাকার বংশাল এলাকার...

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে...

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত জাপানের সম্রাটের...

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে...

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...
spot_img

আরও পড়ুন

ভোর ৫টায় ওঠা কি সত্যিই সাফল্যের চাবিকাঠি? জানাচ্ছে বিজ্ঞান

মোটিভেশনাল বক্তাদের ভাষ্যে ভোরে ওঠা যেন সফলতার প্রথম ধাপ। তবে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে, বিষয়টি সবার জন্য এক নয়। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় ভোর...

বাধ্য হয়ে করা কসম ভাঙলে কাফফারা দিতে হবে কি?

পারিবারিক বা ব্যক্তিগত জীবনে অনেক সময় চাপের মুখে কসম করতে হয়। এমন পরিস্থিতিতে সেই কসম ভঙ্গ করলে শরীয়তের বিধান কী—এ প্রশ্নের উত্তর দিয়েছে ইসলামী...

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাদের মধ্যেই অন্যতম সাদ ইবনে মুয়াজ (রা.), যার শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল বলে...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে তিনি মনে করছেন। একই...
spot_img