Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

তাকদিরে বিশ্বাস কেন ইমানের অংশ

ইসলামী বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে না যা আল্লাহ তায়ালা নির্ধারণ করেননি। মানুষের জীবনের ভালো-মন্দ, সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা সবই আল্লাহর পূর্ব নির্ধারণের অংশ। তাকদিরে বিশ্বাস করা ইমানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাকদিরে বিশ্বাস মানে ভালো ও মন্দ উভয় অবস্থাকে আল্লাহর পক্ষ থেকে মেনে নেওয়া।

ইসলামী ব্যাখ্যায় প্রতিটি বস্তুর ভেতর আল্লাহ নির্ধারিত স্বাভাবিক গুণ ও সম্ভাবনা রয়েছে, যাকে কদর বলা হয়। মানুষের জীবন পরিচালিত হয় এই নির্ধারিত নিয়মের মধ্যেই। ভালো কিছু পেলে আত্মহারা না হওয়া এবং বিপদে পড়লে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছে ইসলাম। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করাই মুমিনের করণীয়।

উলামায়ে কেরাম তাকদিরকে দুই ভাগে বিভক্ত করেছেন। তাকদীরে মুবরাম হলো চূড়ান্ত তাকদির, যা কখনো পরিবর্তন হয় না। আর তাকদীরে মুআল্লাক এমন তাকদির, যা দোয়া ও সৎকর্মের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। কুরআন ও হাদিসে তাকদির পরিবর্তনের যে আলোচনা রয়েছে, তা এই দ্বিতীয় প্রকারের তাকদিরের ক্ষেত্রেই প্রযোজ্য।

হাদিসে এসেছে, ‘দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোনো কিছুই আয়ু বৃদ্ধি করতে পারে না।’ তবে কেউ কেউ মনে করেন মানুষই নিজের ভাগ্যের নির্মাতা। আবার অনেকে বলেন, মানুষের কোনো স্বাধীনতা নেই। ইসলাম এই দুই চরম ধারণাকে সমর্থন করে না। আল্লাহ মানুষকে কর্ম করার ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছেন, তবে সবকিছুই তাঁর জ্ঞানের আওতায় ঘটে।

তাকদিরে বিশ্বাস মানুষের মনে ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতা সৃষ্টি করে। বিপদাপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে। জন্ম, মৃত্যু, রিজিক এবং জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নির্ধারণেই সংঘটিত হয়— এই বিশ্বাস হৃদয়ে ধারণ করাই প্রকৃত মুমিনের পরিচয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু, যার টান থেকে আলোও বের হতে পারে না। সাধারণ ধারণায় ব্ল্যাকহোল যেন মহাবিশ্বের এক ভয়ংকর...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়।...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...
spot_img