Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বিপদে পড়লে যে দোয়ায় মিলতে পারে আল্লাহর সাহায্য

দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতার মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে ইসলামে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রখ্যাত তাবেঈ মাকহুল (রহ.) বলেছেন, যে ব্যক্তি একটি নির্দিষ্ট দোয়া নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এমন ৭০ ধরনের বিপদ থেকে মুক্তি দেন, যেগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ বা ছোট বিপদ হলো দারিদ্র্য।

এই দোয়াটি মুসলমানদের মুখে বহুল প্রচলিত এবং আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার ঘোষণা বহন করে। দোয়াটি হলো:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَلاَ مَنْجَا مِنَ اللَّهِ إِلاَّ إِلَيْهِ

উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, কোনো শক্তিও নেই, আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কেবল তাঁর কাছেই আশ্রয়। (সুনানে তিরমিজি)

এই দোয়ার মূল শিক্ষা হলো, মানুষ নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভরসা না করে সর্বাবস্থায় আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করবে। পাপ থেকে বাঁচা, নেক কাজের তাওফিক পাওয়া, দ্বীনের ওপর অটল থাকা—সবকিছুই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। মানুষের যে শক্তি, ধৈর্য ও সক্ষমতা, তা সবই আল্লাহর পক্ষ থেকে দান।

দোয়ার অর্থের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি আল্লাহ কোনো অনিষ্ট চান বা কোনো পরীক্ষায় ফেলতে চান, তাহলে তা থেকে রক্ষা করার ক্ষমতা কারও নেই। আবার আল্লাহ যদি রহমত ও হেফাজত দান করেন, তাহলে কোনো বিপদ স্থায়ী হতে পারে না। তাই এই দোয়া মানুষের অন্তরে বিনয়, ভরসা ও আল্লাহমুখী হওয়ার মানসিকতা তৈরি করে।

এই দোয়ার প্রথম অংশ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’-এর ফজিলত সম্পর্কে আরও বহু হাদিসে বর্ণনা এসেছে। একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটিকে জান্নাতের ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরি (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন, “আমি কি আপনাকে জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব?” আমি বললাম, অবশ্যই, হে আল্লাহর রাসুল। তিনি বললেন, “লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ” বলুন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই বর্ণনাগুলো থেকে বোঝা যায়, দোয়াটি শুধু বিপদ থেকে রক্ষার মাধ্যম নয়, বরং এটি ঈমানকে শক্তিশালী করা, আল্লাহর ওপর পূর্ণ আস্থা স্থাপন এবং দৈনন্দিন জীবনে ধৈর্য ও আত্মসংযম বজায় রাখার গুরুত্বপূর্ণ আমল হিসেবেও বিবেচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img