Thursday, February 26, 2026
21 C
Dhaka

২০৩৯ সালে মুসলমানরা দুইবার হজ ও তিনবার ঈদ উদযাপন করবেন

বিশ্বের মুসলমানরা একটি বিরল ধর্মীয় অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০৩৯ সালে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরে দুইবার হজ পালিত হবে এবং তিনবার ঈদ উদযাপন করা হবে। অর্থাৎ, সেই বছর মুসলমানরা দুইটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর এবং দুইবার হজ পালন করবেন।

সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ জানিয়েছেন, হিজরি বা চন্দ্রবর্ষের সঙ্গে সৌরবর্ষভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবধানের কারণে এই বিরল ঘটনা ঘটে। ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে থাকে।

ড. আল-মিসনাদ বলেছেন, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এটি হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজের দিন এবং পবিত্র হজের সমাপ্তির দিন হিসেবে কোরবানির ঈদ উদযাপন হবে। এরপর প্রায় ১২ মাস পর আবারও হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করবে। ফলে একই ইংরেজি বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় ঈদুল আজহা পালিত হবে, যা হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজের দিন। এভাবে একই বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে, যা ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুই ঈদুল আজহার আগেই দুটি পৃথক আরাফার দিনও পালিত হবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে, ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মুসলমানরা রোজা, হজ, কোরবানি, ঈদের নামাজ ও আনন্দ-উৎসব মিলিয়ে এক অনন্য ধর্মীয় চক্রের মধ্য দিয়ে যাবেন।

চন্দ্রবর্ষের এই স্থানান্তরের প্রভাব কেবল হজ বা ঈদেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে একই ইংরেজি বছরে মুসলমানরা দুইবার রমজান পালন করবেন—একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।

বিশেষজ্ঞরা জানান, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল, যার বছর ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান বা ইংরেজি বর্ষপঞ্জি সূর্যভিত্তিক এবং এর দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই পার্থক্যের কারণে ইসলামী মাসগুলো প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। ফলে নির্দিষ্ট সময় অন্তরপর এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে, যখন একই বছরে একাধিক রমজান, হজ কিংবা ঈদ একসঙ্গে দেখা যায়। এ ঘটনাগুলি ধর্মীয় ও জ্যোতির্বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...
spot_img

আরও পড়ুন

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে ৩০ বছর পার হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেককেই। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী কিংবা...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের আস্থার নাম নোটপ্যাড। দ্রুত নোট নেওয়া, ছোটখাটো কোড লেখা কিংবা সাধারণ টেক্সট ফাইল সংরক্ষণে এর...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব মানুষকে নিরাপত্তা, স্বাধীনতা ও ভালোবাসার অনুভূতি দেয়।...
spot_img