Thursday, February 5, 2026
22 C
Dhaka

তরুণ প্রজন্মের নানান আসক্তি ও অবক্ষয়ের নেপথ্যে সাতটি মূল কারণ

সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবনধারা, প্রযুক্তিনির্ভরতা ও সামাজিক টানাপোড়েনের কারণে তরুণ প্রজন্ম নানা ধরনের আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। মাদক, অনলাইন গেম, অতিরিক্ত কেনাকাটা বা ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক নেশাসহ এসব আসক্তি তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের এসব আসক্তির পেছনে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক—এই তিন ধরনের কারণ প্রধান ভূমিকা রাখে। ব্যক্তিগত দুর্বলতা, অনিয়ন্ত্রিত কৌতূহল, বাড়তি অবসর সময়ের মতো বিষয়গুলোর সঙ্গে যোগ হয় সামাজিক পরিবেশ, অসৎ সঙ্গ, আইন সম্পর্কে অজ্ঞতা ও ভুল ধারণা। এ ছাড়া পারিবারিক অশান্তি, যোগাযোগের অভাব ও কঠোর আচরণও অনেক তরুণকে ভুল পথে ঠেলে দেয়।

নিচে তরুণদের আসক্তির সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ সাতটি কারণ তুলে ধরা হলো—

১. খারাপ সঙ্গের প্রভাব

কৈশোরে বন্ধুবান্ধবই সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে। কোনো বন্ধুর নেশা বা ক্ষতিকর অভ্যাস বাকি বন্ধুদেরও সেই দিকে টেনে নেয়। ইসলামের দৃষ্টিতে সঙ্গীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ— ভালো সঙ্গী যেমন উপকার করে, তেমনি খারাপ সঙ্গী ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে।

২. অদম্য কৌতূহল ও নতুন কিছু করার লোভ

তরুণ বয়সে কৌতূহল স্বাভাবিক। তবে অপরিপক্বতা ও ঝুঁকির পরিণতি না বোঝার কারণে অনেকেই ভুল পথে পা বাড়ায়। পরিবারের সদস্যদের উচিত সন্তান কী করছে সে বিষয়ে নজর রাখা এবং ঝুঁকিপূর্ণ আচরণ দেখলে শুরুতেই সতর্ক করা।

৩. পারিবারিক অশান্তি

পরিবার হলো ব্যক্তিত্ব গঠনের ভিত্তি। ঘন ঘন কলহ, বাবা–মায়ের দূরত্ব বা আবেগগত সহায়তার অভাবে অনেক তরুণ মানসিক চাপের কারণে নেশা বা আসক্তিতে জড়িয়ে পড়ে। সুস্থ ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ তরুণদের সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪. ধর্মীয় ও নৈতিক চেতনার দুর্বলতা

ধর্মীয় নৈতিকতা ভেতর থেকে নিয়ন্ত্রণ তৈরি করে। এই শক্তি দুর্বল হয়ে গেলে তরুণরা সহজেই বাহ্যিক প্রলোভনে আক্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের আসক্তি গ্রহণ করে।

৫. মনোযোগ আকর্ষণের প্রবণতা

যথাযথ ভালোবাসা, প্রশংসা বা উৎসাহ না পেলে অনেক তরুণ ভুল পথে বিশেষত্ব দেখাতে চায়। আত্মপ্রকাশের সঠিক পথ না জানার কারণে তারা নেশা, বেপরোয়া আচরণ বা ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে।

৬. আসক্তির ক্ষতি সম্পর্কে অজ্ঞতা

বহু প্রচার–প্রচারণা থাকা সত্ত্বেও অনেকে এখনো মাদক বা অন্যান্য নেশার ক্ষতি সম্পর্কে সচেতন নয়। ভুল ধারণা বা প্রতারণার ফাঁদে পড়ে তারা এমন কাজে যুক্ত হয় যা তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়।

৭. অতিরিক্ত অবসর সময়

গঠনমূলক কাজে সম্পৃক্ত না থাকলে শূন্যতা ও একঘেয়েমি তরুণদের ভুল পথে নিয়ে যেতে পারে। ফাঁকা সময়েই খারাপ প্রভাব ও নেশার প্রতি আকর্ষণ বেশি কাজ করে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উত্তরের দেশগুলোতে রোজার সময় দীর্ঘ

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।...

শিশুদের হার্ট ফেইলিউরের ঝুঁকি ও প্রতিকার

ছোটদের মধ্যেও হৃদ্‌রোগ কম নয়। বেশির ভাগই জন্মগত, তবে...

গ্রিসে মিলল প্রাচীনতম কাঠের হাতিয়ার

গ্রিসের এক হ্রদের পাড় থেকে প্রত্নতাত্ত্বিকরা দুটি প্রাচীন কাঠের...

মুমিনের জন্য রোগ ও ধৈর্যের শিক্ষা

জ্বর ও মাথাব্যথা মুহূর্তের মধ্যেই মানুষকে অক্ষম করে। মুমিনদের...

অস্থিসন্ধির প্রদাহ ও নিয়ন্ত্রণ

গাউট একটি মেটাবলিক ও প্রদাহজনিত রোগ। ইউরিক অ্যাসিড বেড়ে...

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ একাধিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুই...

সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভ দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাশঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি...

শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সুষম খাদ্য

বেঁচে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন খাবার খাওয়া হয়। বয়সভেদে...

এক যুগ পর শাহরুখ-ফারাহ, ফিরছে কি ‘ম্যায় হু না’

চলতি বছরের শেষে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত...

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী জন্মগত শারীরিক প্রতিবন্ধী...

রাজধানীতে সেনা ক্যাম্প পরিদর্শন করে দিকনির্দেশনা দিলেন সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনাবাহিনীর...

নির্বাচনকালীন সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে...

হালুয়া-রুটি বিতরণ ও ইসলামিক বিধি

শাবান মাসের ১৫ তারিখের রাত ‘শবে বরাত’। এ রাতে...
spot_img

আরও পড়ুন

উত্তরের দেশগুলোতে রোজার সময় দীর্ঘ

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। অধিকাংশ আরব ও মুসলিম প্রধান দেশে রোজার দৈর্ঘ্য প্রায় ১২–১৩ ঘণ্টা। উত্তর গোলার্ধে শীতের শেষ...

শিশুদের হার্ট ফেইলিউরের ঝুঁকি ও প্রতিকার

ছোটদের মধ্যেও হৃদ্‌রোগ কম নয়। বেশির ভাগই জন্মগত, তবে বাতজ্বর, কাওয়াসাকি ডিজিজ, হার্টের ভাইরাস সংক্রমণ, প্রদাহ, ভিটামিন বি১ ঘাটতি ইত্যাদির কারণে জন্মের পর বা...

গ্রিসে মিলল প্রাচীনতম কাঠের হাতিয়ার

গ্রিসের এক হ্রদের পাড় থেকে প্রত্নতাত্ত্বিকরা দুটি প্রাচীন কাঠের বস্তু উদ্ধার করেছেন, যার মধ্যে অন্যতম একটি লাঠি, যা প্রায় ৮০ সেন্টিমিটার লম্বা। সাধারণ গাছের...

মুমিনের জন্য রোগ ও ধৈর্যের শিক্ষা

জ্বর ও মাথাব্যথা মুহূর্তের মধ্যেই মানুষকে অক্ষম করে। মুমিনদের জানা উচিত, রোগ কেবল কষ্ট নয়, গোনাহ মাফের মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের ওপর যা কষ্ট...
spot_img