Saturday, March 14, 2026
34.3 C
Dhaka

আমিহীন; তাও আমিই

যখন ওরা আমার মৃতপ্রায় অসুস্থ দাদাকে কিংবা সেই ছোট্টটি মামাকে বেয়নেট দিয়ে খুঁচিয়েই মেরে ফেলল তখন আমি কিছুই করতে পারিনি। প্রকৃতি আমায় সেই সুযোগটুকুও দিবার কথা ভাবেওনি। হয়ত আমাকে অপাংক্তেয় ভেবেছিল,ভেবেছিল এত্তোটুকুন আমি কিই বা করতে পারব। ভুল সময়ে ভুল শতাব্দীতে জন্ম নিয়ে একরকম অপরিচেয়ই ছিলাম ইতিহাসের অদ্ভুত কলমের কাছে। অনেকবার ভেবেছি পরিচয়টা সেরেই ফেলব অবুঝ ইতিহাস আর নির্বাক ভবিষ্যতের সাথে। কিন্তু তা আর হয়ে ওঠে না। হবে কি করে; যে দেশের অর্থনীতির চালকের আসনে বসা নারী শ্রমিকটিকে সকাল-সন্ধ্যা আট ঘণ্টা কাজকরে বাসায় ফিরে একটু বিশ্রামের কথা না ভেবে আবার রঙ চাপিয়ে দাঁড়াতে হয় বিশ্বের বুকে; যদি আরেকটু জীবিকার সন্ধান পাওয়া যায়! তারপর?

তারপর সূর্যোদয়। ওয়াসার পবিত্র পানিতে একটু পবিত্র হবার অনির্বার প্রচেষ্টা। আবার একটি সকাল আবার কাজে যাবার তাড়া! মা বস্তির কারো সাথে মিশতে মানা করে দিয়েছে। তাই ওদের কথা বেশীক্ষণ ভাবতে পারিনা। মা’র কথার অবাধ্য হবার মত বোহেমিয়ান তো আমি না। পড়াশুনা নিয়েই তো ছিলাম। সামান্য কিছু একটা না বুঝলেও তা নিয়ে প্রশ্ন করে করে বাড়ি মাথায় করে রাখতাম। আর যদি একটু কঠিন অঙ্ক কষতে যেয়ে আটকে যেতাম তবে তো পাশের বাড়ীর স্বপ্না আপি আছেই। আপি একটা স্বনামধন্য স্কুলের স্বনামধন্য ছাত্রী। ক্লাশ থেকে বিতর্ক, বিতর্ক থেকে পরীক্ষা কোথায় নেই আপির পদচারণা। অবশ্য শনিবার হলে বিপদেই পরে যেতাম, কেননা ওইদিন আপি প্রাইভেট পরতে যেতেন তার স্কুলেরই এক স্বনামধন্য স্যার এর কাছে। বিরাট স্কুল তো তাই তার ব্যাপার স্যাপারও অনেক বিরাট। না হয় কি স্যারের বাসা থেকে গত শনিবার আপিকে এভাবে রক্তাক্ত অবস্থায় আসতে হয়? পড়া পারেনি বলে ‘বিরাট’ স্যারটা এভাবে কাউকে মারে! জামা কাপড়ও দেখছি ছিঁড়ে গেছে। আমার ছোট মনে ভয় ঢুকে যায়। আম্মু বলেছে আগামী বছর আমাকেও বড় স্কুলে ভর্তি করে দিবে। পড়া না পারলে যদি বড় স্কুল বড় বড় স্যাররা আমাকেও এভাবে মারে! না বাবা পড়ালেখা বুঝি আমার আর করা হয়ে উঠল না। অতঃপর ছুটে চলা;আর পালিয়ে পালিয়ে বেড়ানো। তারপরও একটু একটু করে বড় বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়ও পেরোনো হয়ে গেছে। ছোটবেলার ভয়টুকু যখন কাটতে শুরু করল ঠিক তখনই আমাকে নাকি আরো একটু বড় বিদ্যালয় ‘বিশ্ববিদ্যালয়ে’ ভর্তি হতে হবে! ছেলেকে নাকি মস্ত ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে- মায়ের এক কথা। মায়ের কথার বাইরে যাবার সামর্থ্য কই? ভর্তি তো ভর্তি, আমাকে নাকি আবার বুয়েট না কি যেন বলে ওইখানে ভর্তি হতে হবে। কেননা অন্য কোথাও পড়লে নাকি আমার প্রেস্টিজ থাকবে না। পিচ্চি ছেলে তার আবার প্রেস্টিজ! এতোকিছুর মাঝেও কেউ একজন চুপি চুপি আমায় পরিচিত হতে বলছে। একটু জিরিয়ে নেবার জন্য বকছে। কিন্তু বড্ড ব্যস্ত আমার একটু জিরিয়ে নেবার সময় কোথায়? বৃষ্টিতে ভেজা কিংবা জোসনা দেখা? সেতো বিলাসিতা! আমিও প্রতীক্ষায় প্রহর কাটাচ্ছি সেইদিনটির যেদিন রাগ ভুলে আবারও আমায় অঙ্ক কষে দিবে স্বপ্নাপি; অপেক্ষায় থেকো সেইদিনটির যেদিন তুমি আমি জানালা কিংবা বারান্দার ফাঁকে নয় ডুব দিব বিশাল আকাশটির সত্যিকারের বিশালত্বে আর ভেসে বেড়াবো মেঘের ভেলায়…।।

লেখকঃ তানজিম রিফাত
ছাত্র, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

spot_img

আরও পড়ুন

ইনডোর গাছেই বদলে যাবে ঘরের পরিবেশ

ঘরের পরিবেশ প্রাণবন্ত রাখতে ছোট একটি গাছই অনেক সময়...

ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার প্রতারণা

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।...

দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র...

ইতিকাফের সময় জানাজার নামাজে অংশ নেওয়ার বিধান

রমজানের শেষ দশকে ইতিকাফ করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি...

১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও লরি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ...

গরমে ক্লান্তি দূর করতে আয়রনসমৃদ্ধ খাবারের গুরুত্ব

আয়রন মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান।...

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানি কার্যক্রম উদ্বোধন

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবকদের জন্য সম্মানি প্রদানের একটি...

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচ পাওয়ার ব্যাংক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি প্রযুক্তি...

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

রেন্টাল গাড়ি চালানোর আগে যেসব নিয়ম জানা জরুরি

সিনেমা, টিভি শো কিংবা সামাজিক মাধ্যমে প্রায়ই একটি কথা...

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী...
spot_img

আরও পড়ুন

ইনডোর গাছেই বদলে যাবে ঘরের পরিবেশ

ঘরের পরিবেশ প্রাণবন্ত রাখতে ছোট একটি গাছই অনেক সময় বড় পরিবর্তন আনতে পারে। বাসার ভেতরে সবুজের উপস্থিতি শুধু সৌন্দর্য বাড়ায় না, বাসিন্দাদের মনকেও শান্ত...

ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার প্রতারণা

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই–কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সাধারণ মানুষের দৈনন্দিন...

দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন,...

ইতিকাফের সময় জানাজার নামাজে অংশ নেওয়ার বিধান

রমজানের শেষ দশকে ইতিকাফ করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হিসেবে বিবেচিত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিশেষ করে লাইলাতুল কদরের বরকত লাভের আশায়...
spot_img