Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যম : আধা ঘন্টার বেশি ব্যবহার নয়

নাশিত আখন্দ

সময়ের সাথে সাথে এগিয়ে চলছে দেশ তথা বিশ্ব। বিভিন্নক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে যা জীবনযাত্রাকে করে তুলেছে অনেকটাই আনন্দঘন ও সহজ। ক্লেইনার পারকিনস এর তথ্য মতে মানুষ এখন ডিজিটাল মিডিয়াতে সময় বেশি কাটাচ্ছেন। গত বছর প্রাপ্ত বয়স্করা দিনে গড়ে যেখানে ৫ দশমিক ৯ ঘন্টা ফোন, ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহার করতেন, সেখানে ২০০৮ সালে তা ছিলো মাত্র ২ দশমিক ৭ ঘন্টা। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিলোইটির তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন মানুষ আগের চেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহার করেন। আগে যেখানে গড়ে দিনে ৪৭ বার তারা ফোন চেক করতেন এখন সেখানে ৫২ বার ফোন চেক করেন। এসব ডিজিটাল মিডিয়াতে সময় দেয়ার অন্যতম কারণ হলো ফেসবুক, টুইটার, ইস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের ব্যবহার। শুধু সামাজিক যোগাযোগ রক্ষাই নয় বরং ব্যস্ত জীবনে এইসব সামাজিক মাধ্যম হয়ে উঠেছে বিনোদনের অন্যতম সেরা মাধ্যম। পিউ রিসার্চের গবেষণা তথ্য থেকে জানা যায়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এখন মানুষের জীবনের অংশে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৬৮ শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন যাদের এক-তৃতীয়াংশ মানুষ প্রতিদিন ফেসবুকে ঢোকেন। শুধু তাই নয়। সেদেশে ১৮-২৪ বছর বয়সী তরুণ ও যুবকদের ৭৮ শতাংশ ¯œ্যাপচ্যাট, ৭১ শতাংশ ইনস্টাগ্রাম ও ৪৫ শতাংশ টুইটার ব্যবহার করেন। আমাদের দেশেও ঠিক একই দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে এদেশের তরুণ ও যুবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার অভিভাবকদের মাঝে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। শুধু ফেসবুক ব্যবহারের পরিসংখ্যান দেখলেই এ ব্যপারে ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। পরিসংখ্যান ওয়েবসাইট ‘সোশ্যাল বেকারস.কম’ এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লক্ষ ৫০ হাজার ৩০০ জন যাদের মধ্যে ১৮-২৪ বছরের তরুণরাই বেশি। অন্যদিকে দ্য ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের ঢাকা শাখার উদ্যোগে ‘এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৫’ শীর্ষক আয়োজনে অনুষ্ঠিত দুটি সেমিনারে জানানো হয়, বাংলাদেশের এখন প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন যাদের মধ্যে ৪২ শতাংশ ১৮-২৪ বছর বয়সী।

এসব সামাজিক মাধ্যমসমূহের অতিরিক্ত ব্যবহাররের ফলে সৃষ্টি হচ্ছে নানা শারীরিক ও মানসিক সমস্যা। এক গবেষণায় দেখা যায়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসমূহের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের একাকিত্ব ও বিষন্নতা বৃদ্ধি পায়। সামাজিক মাধ্যমগুলো ব্যবহার প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন কথা বললেও এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সম্প্রতি তুলে ধরা হয় এক গবেষণার ফলাফলে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার উপর ভিত্তি করে সম্পাদিত গবেষণাটির ফলাফল অনুযায়ী দৈনিক আধা ঘন্টার মতো সময় সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের জন্য সীমাবদ্ধ রাখা ভালো। এতে একাকিত্ব ও বিষন্নতা উভয় থেকেই মুক্তি সম্ভব। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও সামাজিক মাধ্যমসমূহের সীমিত ব্যবহার নিশ্চিত করতে না পারলে একদিকে যেমন অন্যয়-অপকর্ম, বিভিন্ন শারীরিক-মানুসিক জটিলতার সৃষ্টি হবে তেমনি ভবিষ্যত প্রজন্মের স্বাভাবিক বিকাশ বাধাগ্রহস্থ হবে। এতে করে তরুণ সমাজকে পড়তে হবে বিরাট হুমকির মধ্যে। তাই সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে একদিকে যেমন অভিভাবকদের সামাজিক মাধ্যমসমূহ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে ঠিক তেমনি তাদের সন্তানদের প্রতিও দিতে হবে নজরদারী এমনটাই মনে করেন বিজ্ঞজনেরা ।

spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু, যার টান থেকে আলোও বের হতে পারে না। সাধারণ ধারণায় ব্ল্যাকহোল যেন মহাবিশ্বের এক ভয়ংকর...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়।...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...
spot_img