Tuesday, April 7, 2026
28 C
Dhaka

দুই বছরের আগেই স্ক্রিন ব্যবহারে শিশুর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব

বর্তমান সময়ে শিশুকে শান্ত রাখতে মোবাইল বা স্ক্রিন ব্যবহারের প্রবণতা বেড়েছে। খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো পর্যন্ত নানা কাজে স্ক্রিনকে সহজ সমাধান হিসেবে ব্যবহার করছেন অনেক অভিভাবক। তবে এই অভ্যাস শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, দুই বছরের কম বয়সী শিশুদের মস্তিষ্ক অত্যন্ত দ্রুত বিকাশ লাভ করে। এই সময়েই ভাষা শেখা, মনোযোগ তৈরি এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতার ভিত্তি গড়ে ওঠে। কিন্তু অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে বাস্তব অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়, যা স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, স্ক্রিনে অতিরিক্ত সময় কাটালে শিশুর সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যায়। চোখে চোখ রেখে কথা বলা বা প্রতিক্রিয়া আদান-প্রদান কম হওয়ায় ভাষা ও সামাজিক দক্ষতা গঠনে ব্যাঘাত ঘটে।

এছাড়া অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে শিশুদের ভাষা শেখার গতি কমে যেতে পারে। তারা বাস্তব মানুষের সঙ্গে কম কথা বলার কারণে শব্দভান্ডার গঠনে পিছিয়ে পড়ে।

দ্রুত পরিবর্তনশীল স্ক্রিন কনটেন্ট শিশুর মনোযোগেও প্রভাব ফেলে। ফলে বাস্তব জীবনের ধীরগতির কাজগুলোতে মনোযোগ ধরে রাখতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে ঘুমের আগে স্ক্রিন ব্যবহারে মেলাটোনিন হরমোনের নিঃসরণ ব্যাহত হয়, যা ঘুমের গুণগত মান কমিয়ে দেয়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, শিশু যদি বিরক্ত হলেই স্ক্রিন পায়, তবে সে নিজে থেকে আবেগ নিয়ন্ত্রণ শেখার সুযোগ হারায়। এতে ভবিষ্যতে আচরণগত সমস্যা তৈরি হতে পারে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের পরামর্শ অনুযায়ী, ১৮ থেকে ২৪ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে স্ক্রিন ব্যবহার যতটা সম্ভব সীমিত রাখা উচিত। প্রয়োজনে অভিভাবকের উপস্থিতিতে সীমিত সময়ের জন্য মানসম্মত কনটেন্ট দেখানো যেতে পারে।

শিশুর সুস্থ বিকাশের জন্য প্রযুক্তির পরিবর্তে গল্প বলা, খেলাধুলা, গান শোনানো এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...

দেশের বাজারে এলো অপোর নতুন স্মার্টফোন ‘এ৬কে’

পহেলা বৈশাখকে সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

উপনির্বাচন ঘিরে ছুটির ঘোষণা

বগুড়া ও শেরপুরের দুটি শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে...

পুলিশে রদবদল, সাত কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে সাত কর্মকর্তাকে বদলি...

বড়দের হাম হলে করণীয় কী, জানালেন বিশেষজ্ঞ

হামকে অনেকেই শুধুমাত্র শিশুদের রোগ হিসেবে মনে করেন। তবে...

টেলিগ্রাম ব্যবহার করে তথ্য চুরির নতুন কৌশল, ইরানি হ্যাকারদের সতর্কবার্তা এফবিআইয়ের

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে...

নবীজির প্রিয় উট ‘কাসওয়া’, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী

মহানবী (সা.)-এর জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল...

হজের মাসে ওমরাহ আদায়, ইসলামে কী নির্দেশনা

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। পাশাপাশি...

সন্তান প্রসবের সময় বন্ধুদের সহায়তা পায় মা তিমি: গবেষণা

সমুদ্রের গভীরে তিমির জন্মদানের এক বিরল ও বিস্ময়কর দৃশ্য...

একসঙ্গে দুজনকে ভালো লাগা কি অস্বাভাবিক

একই সময়ে দুজন মানুষের প্রতি আকর্ষণ বা ভালোবাসা অনুভব...

গরমে ঘি খাওয়া কি নিরাপদ

গরমকালে ঘি খাওয়া নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও পুষ্টিবিদরা...
spot_img

আরও পড়ুন

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা। সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই মিষ্টান্নটি নরম ও মুখরোচক হয়। সহজ উপায়ে তৈরির জন্য প্রয়োজন...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও আত্মনিবেদনের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর জীবনাচরণে দাম্পত্য ও পারিবারিক জীবনের এক সুষম ও মানবিক চিত্র...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, ১৪৬ স্কোর...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায় নিজ কক্ষপথে ভ্রমণ অব্যাহত রেখেছে ধূমকেতু সি/২০২৬ এ১ (ম্যাপস)। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩...
spot_img