Tuesday, April 7, 2026
31 C
Dhaka

চিকিৎসায় সুস্থতার পথে সুন্দরবনের বাঘিনী

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে আহত হওয়া একটি বাঘিনী দীর্ঘ চিকিৎসার পর সুস্থতার পথে। বন বিভাগ জানিয়েছে, পুরোপুরি সুস্থতা নিশ্চিত হলে চলতি এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে বাঘিনীটিকে আবার বনে ছেড়ে দেওয়া হতে পারে।

বর্তমানে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে বাঘিনীটির চিকিৎসা চলছে। প্রায় ৮৬ দিনের চিকিৎসায় তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, ‘বাঘিনীটি এখন অনেকটা সুস্থ। ৮০ থেকে ৯০ শতাংশ উন্নতি হয়েছে। পায়ে তিন-চার ইঞ্চি ক্ষত ছিল, যা প্রায় ভরাট হয়ে এসেছে। সেটি পুরোপুরি ভরাট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাঘিনীটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া যাবে। এখনই অবমুক্ত করলে বাঘিনীর সমস্যা হতে পারে।’

তিনি আরও জানান, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইনের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাঘিনীটির চলাফেরা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে।

খাবার হিসেবে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি গরুর মাংস দেওয়া হচ্ছে এবং অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। তার আবাসস্থল নিয়মিত জীবাণুমুক্ত রাখা হচ্ছে এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সিসিটিভির মাধ্যমে তার আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ফাঁদে আটকে পড়ার খবর পায় বন বিভাগ। পরদিন ট্রাঙ্কুইলাইজার গান ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। তখন বাঘিনীটি অত্যন্ত দুর্বল ছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাঘের স্বাভাবিক জীবনযাপনের জন্য সম্পূর্ণ সুস্থতা অত্যন্ত জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...
spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। লক্ষ্য অর্জনের পথে দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে...
spot_img