Friday, March 27, 2026
29 C
Dhaka

মোবাইলেই শেখা রান্না, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসমাইল

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খাবারের পরিচিতি তুলে ধরেছেন শেফ ইসমাইল হোসেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যাত্রা শুরু করা এই তরুণ আজ বিশ্বমানের প্রতিযোগিতায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

২০০৯ সালে যুক্তরাজ্যে এসে একটি রেস্টুরেন্টে কিচেন পোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি। শুরুতে রান্নার কোনো অভিজ্ঞতা না থাকলেও ধীরে ধীরে কাজের ফাঁকে শেফদের কাজ পর্যবেক্ষণ করে রান্নার প্রতি আগ্রহ জন্মায়। অর্থের অভাবে রান্নার বই কিনতে না পারলেও কাছের একটি বইয়ের দোকানে গিয়ে মোবাইলে রেসিপির ছবি তুলে শেখার চেষ্টা করতেন তিনি।

নিজের শেখার প্রক্রিয়া সম্পর্কে ইসমাইল বলেন, “ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের যে নতুন জেনারেশন যারা রান্না শিখতে চায়, যারা রান্না নিয়ে কাজ করতে চায়, ওদের নিয়ে কিছু করার। যেন আমার যত ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারি কিংবা আমি এ পর্যন্ত আজ গত ১৬-১৭ বছর ধরে যে কাজগুলো শিখেছি, যে বড় শেফদের সঙ্গে কাজ করে যেগুলো শিখেছি, ওগুলো যেন আমি ওদের মাঝে দিতে পারি।”

দীর্ঘদিনের অভিজ্ঞতার পর তিনি অংশ নেন আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা মাস্টারশেফে। সেখানে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত খাবার ‘হালিম’ এবং আলু দিয়ে গরুর মাংসের ভুনা তৈরি করে বিচারকদের প্রশংসা কুড়ান। সীমিত সময় ও সরঞ্জামের মধ্যে রান্না করেও তিনি দক্ষতার পরিচয় দেন।

তিনি জানান, বাংলাদেশের খাবার আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ ও আপডেটেড কুকিং পদ্ধতি। দেশের কুকিং ইনস্টিটিউটগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ভবিষ্যতে নতুন প্রজন্মের শেফদের প্রশিক্ষণ দেওয়া এবং বাংলাদেশি খাবারকে ফাইন ডাইনিং পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। পরিবার ও সহকর্মীদের সহযোগিতাকে নিজের সাফল্যের বড় ভিত্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাইপলাইনে জ্বালানি আসছে উত্তরাঞ্চলে

জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে...

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে...

কর্মী বাড়িয়ে প্রযুক্তি দৌড়ে এগোতে চায় ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬ সালের...

অপশক্তিকে রুখে স্বাধীনতার চেতনা এগিয়ে নেওয়ার আহ্বান

স্বাধীনতার চেতনা শক্তিশালী রাখতে সকল অপশক্তিকে পরাজিত করার আহ্বান...

আসরের পরের সময় কেন গুরুত্বপূর্ণ

ইসলামে জুমার দিনকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।...

ডিজিটাল দুনিয়ায় কোটি ডলারের ডোমেইন নিয়ে আলোচনা

ডিজিটাল সম্পদের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি...

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি...

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম...

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

তেলের সংকটে থানচিতে নৌযান চলাচল কমে ভাড়া বেড়েছে

ঈদুল ফিতরের ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে পাহাড়ি...

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...
spot_img

আরও পড়ুন

পাইপলাইনে জ্বালানি আসছে উত্তরাঞ্চলে

জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের ইতিহাস ভুলে যাওয়া ঠিক নয়, তবে অতীত...

কর্মী বাড়িয়ে প্রযুক্তি দৌড়ে এগোতে চায় ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের কর্মী সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কৌশল অনুযায়ী,...

অপশক্তিকে রুখে স্বাধীনতার চেতনা এগিয়ে নেওয়ার আহ্বান

স্বাধীনতার চেতনা শক্তিশালী রাখতে সকল অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতার পক্ষে...
spot_img