ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী দই বড়া। স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি ইফতার বা যে কোনো সময়ের জন্য হতে পারে আকর্ষণীয় একটি পদ।
এই রেসিপির মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয় মাষকলাইয়ের ডাল, পুদিনা পাতা, কাঁচা মরিচ বাটা, টক দই, জিরা গুঁড়া ও বিট লবণ। প্রথমে ডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে। এরপর পুদিনা ও কাঁচা মরিচের সঙ্গে মিশিয়ে বড়া তৈরি করে ভেজে নিতে হবে।
ভাজা বড়াগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেওয়ার পর টক দইয়ের সঙ্গে জিরা গুঁড়া, বিট লবণ, পুদিনা ও কাঁচা মরিচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর বড়াগুলো সেই দইয়ের মধ্যে দিয়ে পরিবেশন করলেই প্রস্তুত হয়ে যাবে পুদিনার দই বড়া।
এই খাবারটি একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তেমনি সহজে প্রস্তুতযোগ্য হওয়ায় ঘরোয়া রান্নায় এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
সিএ/এমআর


