Monday, March 23, 2026
20 C
Dhaka

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি আজ পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে ইতিহাস বলছে, বাংলাদেশে ম্যালেরিয়ার প্রভাব না থাকলে এই বাড়িটি হয়তো কখনোই রবীন্দ্রপ্রেমীদের ভ্রমণতালিকায় স্থান পেত না।

কালিম্পং থেকে যাত্রা করে পাহাড়ি পথ পেরিয়ে মংপুতে পৌঁছালে দেখা মেলে মৈত্রেয়ী দেবীর সেই বাড়ির, যা বর্তমানে জাদুঘর হিসেবে পরিচিত। পথজুড়ে পাইনের সারি, আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির সৌন্দর্য ভ্রমণকে করে তোলে স্মরণীয়। এই পথেই একাধিকবার যাতায়াত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

মংপুতে সিনকোনা গাছের চাষ শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, মূলত ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির জন্য। স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী টমাস অ্যান্ডারসনের উদ্যোগে শুরু হওয়া এই চাষ পরবর্তীতে বাণিজ্যিক রূপ পায়। সেই সূত্রেই এখানে আসেন মনমোহন সেন, যিনি কুইনাইন কারখানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গেই বিয়ে হয় লেখিকা মৈত্রেয়ী দেবীর।

এই ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণেই গড়ে ওঠে মংপুর সেই বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ একাধিকবার অবস্থান করেন। প্রথমে সুরেল বাংলোতে থাকার ব্যবস্থা থাকলেও পরে মৈত্রেয়ীর বাসভবনেই থাকতে আগ্রহ প্রকাশ করেন কবি।

বাড়িটির প্রাকৃতিক পরিবেশ কবিকে মুগ্ধ করেছিল। তিনি বলেছিলেন, ‘এত চমৎকার বাড়ি!…কী সুন্দর এই সামনের ঢালু পাহাড়টি, আকাশের কোল থেকে সবুজ বন্যা নেমে এসেছে। এই সামনের মাঠটিও তোমার ভালো, আমি মাটির কাছাকাছিই থাকতে চাই,…এ চৌকিতে সকালবেলা বসব আর রোদ্দুর এসে পড়বে কাচের ভেতর দিয়ে।—তোমার ঐ বনস্পতির পাতার ফাঁক দিয়ে শতধারায় ঝরে পড়বে সকালবেলার আলো, ভোরের সেই রৌদ্রস্নানটি আমার কত সুন্দর হবে।’

বর্তমানে জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত আসবাব, আঁকা ছবি, পাণ্ডুলিপি এবং ব্যক্তিগত নানা স্মারক। ঘরের ভেতর রবীন্দ্রসংগীতের সুর দর্শনার্থীদের এক ভিন্ন আবহে নিয়ে যায়।

প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই বাড়িটি আজ ইতিহাস, সাহিত্য ও প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত দেখাল টেকনো

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

নিরাপত্তা শর্তে কানাডায় টিকটকের অনুমোদন

জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে নির্দিষ্ট...

ইসলামে স্ত্রীর অধিকার, ভরণ-পোষণে স্বামীর দায়িত্ব

ইসলামে স্বামীর ওপর স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিশ্চিত করা...

ঈদে কাপ্তাইয়ে হাউসবোটে ভিন্নধর্মী ভ্রমণ

ঈদের ছুটিতে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে...

বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ, ইসলামের নির্দেশনা

ইসলাম ধর্মে সকল প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্ব...

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর অবস্থান কর্ণাটকের

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর...

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...
spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত দেখাল টেকনো

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও পণ্যের সমন্বিত প্রদর্শনী করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অব ইন্টেলিজেন্স” প্রতিপাদ্যে...

নিরাপত্তা শর্তে কানাডায় টিকটকের অনুমোদন

জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে নির্দিষ্ট শর্তে কানাডায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। সোমবার এক বিবৃতিতে কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি...

ইসলামে স্ত্রীর অধিকার, ভরণ-পোষণে স্বামীর দায়িত্ব

ইসলামে স্বামীর ওপর স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। স্বামীর সামর্থ্য ও পরিবারের প্রয়োজন অনুযায়ী এই দায়িত্ব নির্ধারণের কথা বলা হয়েছে। ইসলামি...

ঈদে কাপ্তাইয়ে হাউসবোটে ভিন্নধর্মী ভ্রমণ

ঈদের ছুটিতে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে রাঙামাটির কাপ্তাই হ্রদে হাউসবোটে ভ্রমণ হতে পারে আকর্ষণীয় এক অভিজ্ঞতা। বিস্তৃত জলরাশি আর সবুজ...
spot_img