ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও ঘোরাঘুরি বা আত্মীয়দের বাসায় যাওয়া থেমে থাকে না। একটু বাড়তি প্রস্তুতি থাকলে এই দিনটিও হয়ে উঠতে পারে আরামদায়ক ও ঝামেলামুক্ত।
চলুন জেনে নেওয়া যাক, এমন আবহাওয়ায় বাইরে বের হওয়ার আগে কী কী প্রস্তুতি নেবেন—
১. ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন
হালকা মেঘলা আকাশ যে কোনো সময় ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে। তাই একটি ভালো মানের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখলে পোশাক ভেজার ঝুঁকি কমবে।
২. নিরাপদ জুতা নির্বাচন করুন
ঈদের সাজের সঙ্গে মিল রেখে জুতা বাছলেও খেয়াল রাখুন যেন তা স্লিপ-প্রুফ হয়। ভেজা বা কাদাযুক্ত রাস্তায় পা পিছলে পড়া এড়াতে এটি জরুরি।
৩. অতিরিক্ত কাপড় রাখুন
হঠাৎ ভিজে গেলে যেন অস্বস্তিতে না পড়তে হয়, সেজন্য ব্যাগে হালকা একটি কাপড় বা ওড়না রাখুন। প্রয়োজনে দ্রুত বদলে নিতে পারবেন।
৪. মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিস সুরক্ষিত রাখুন
বৃষ্টিতে ইলেকট্রনিক ডিভাইস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ওয়াটারপ্রুফ ব্যাগ বা পলিথিন ব্যবহার করে ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিস সুরক্ষিত রাখুন।
৫. আগে থেকেই যাতায়াত পরিকল্পনা করুন
বৃষ্টির কারণে যানজট বা পরিবহন সমস্যার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই রুট ঠিক করুন এবং প্রয়োজন হলে কিছুটা সময় হাতে নিয়ে বের হন।
সিএ/এমআর


