ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায় সহজেই। বিভিন্ন ধরনের ডাল, গম ও মাংসের সংমিশ্রণে তৈরি এই খাবারটি বিশেষ করে রমজানে বেশ জনপ্রিয়।
হালিম তৈরির জন্য প্রয়োজন ভাজা মুগডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মাষকলাই ডাল, গম, পোলাওয়ের চাল এবং মুরগির মাংস। এছাড়া পেঁয়াজ, আদা-রসুন, বিভিন্ন গুঁড়া মসলা ও তেল ব্যবহার করা হয় স্বাদ বাড়াতে।
প্রথমে মুগডাল হালকা আঁচে ভেজে নিতে হয়। এরপর সব ডাল, চাল ও গম ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে নিতে হয়। অন্যদিকে মুরগির মাংস টুকরো করে পরিষ্কার করে রাখতে হবে।
তেলে পেঁয়াজ ভেজে নিয়ে এতে আদা-রসুন ও অন্যান্য মসলা দিয়ে কষাতে হবে। এরপর মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে পানি দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে ডালের মিশ্রণ যোগ করে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে।
রান্না শেষে আদাকুচি, বেরেস্তা, কাঁচা মরিচ, পুদিনা পাতা ও লেবু দিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে।
সিএ/এমআর


