কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত, যা প্রতিদিন দর্শনার্থীদের আকর্ষণ করছে। সকাল থেকেই শহর থেকে অটোরিকশায় মাত্র ১০ টাকায় পৌঁছানো যায় পালপাড়া সেতুর গোড়ায়। সেতু থেকে চোখে পড়ে বিশাল হলুদ সম্রাজ্য।
খেতের শুরুতেই সতর্কবার্তা দেওয়া আছে—ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা, ছবি তুলতে ৩০ টাকা। এখানে ২০২৫ সালের ১৬ নভেম্বর ৩৩ শতাংশ জমিতে ‘আরডিএস ২৭৫’ জাতের সূর্যমুখী বোনা হয়েছে। মৌমাছি ও নীল ভোমরা ফুলের ওপর উড়াচাড়া করছে।
ফুলের আকারে বৈচিত্র্য দেখা যায়। বড় ফুলের ব্যাস প্রায় এক ফুট, আবার ছোট ফুল হাতের তালুর মতো। ফুলের পাপড়ি মলিন হয়ে মাঝের বীজ দৃশ্যমান হতে থাকে। গাছগুলোতে ফুল আসার ধাপও ভিন্ন, কেউবা দলছুটভাবে অন্য জায়গায় ফুটেছে।
চাষিরা জানান, নদীর চরকে চাষের আওতায় আনতে সরকারী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ শুরু হয়েছে। টিকিট ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তা থাকায় দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারছে।
সিএ/এমআর


