Sunday, February 22, 2026
25 C
Dhaka

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও ঝিরঝিরে। গাছের জন্য পানি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি বিপদের কারণও হতে পারে। টবের গোড়ায় পানি জমে থাকলে গাছ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বর্ষা মৌসুমে ছাদ বাগানের যত্নে বাড়তি সতর্কতা জরুরি।

বর্ষায় ছাদ বাগান সাজাতে গেলে প্রথমেই টবের অবস্থানের দিকে নজর দেওয়া প্রয়োজন। টবগুলো ছাদের প্রাচীর থেকে কয়েক ইঞ্চি ফাঁক রেখে সাজাতে হবে। একই সঙ্গে প্রতিটি টবের মাঝেও যথেষ্ট ফাঁকা জায়গা রাখা ভালো। এতে বৃষ্টির পানি জমে থাকার আশঙ্কা কমে এবং পানি সহজেই বেরিয়ে যেতে পারে। ছাদে পানি জমে থাকলে বাড়ির ক্ষতিও হতে পারে। এ ছাড়া গাছের পাতা ঝরে বা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে অনেক সময় ছাদের নর্দমার মুখ বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার রাখাও জরুরি।

গাছের গোড়ায় পানি জমে থাকা অত্যন্ত ক্ষতিকর। প্রবল বৃষ্টির পর সম্ভব হলে টবে জমে থাকা পানি ফেলে দিতে হবে। একই সঙ্গে টবের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কি না, সেটিও খেয়াল রাখতে হবে। টবের নিচের ছিদ্র মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে কি না, তা পরীক্ষা করা দরকার। মাঝেমধ্যে টবের মাটি আলগা করে দিলে পানি বের হতে সুবিধা হয়।

বর্ষাকালে সাধারণত গাছে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না। বেশির ভাগ ক্ষেত্রে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সার দেওয়া ভালো। তবে ঘরের ভেতরে রাখা গাছে প্রয়োজনে সার দেওয়া যেতে পারে। পানিও দিতে হবে গাছের প্রয়োজন বুঝে।

বর্ষার সময় অনেক গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁকড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। টবের মাটিতে পানি জমে থাকলে এমনটা হতে পারে। তাই পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর দিতে হবে। যেসব গাছে এই সমস্যা দেখা দিচ্ছে, সেগুলোর মাটি নতুন করে তৈরি করা যেতে পারে। মাটির সঙ্গে বালি মেশানো থাকলে সাধারণত পানি দ্রুত বেরিয়ে যায়।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছত্রাক ও পোকার আক্রমণও বেশি হয়। একটি গাছে পোকা লাগলে তা দ্রুত অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে। কোনো গাছে এমন সমস্যা দেখা দিলে সেটি আগে আশপাশের গাছ থেকে আলাদা করতে হবে। এরপর পানির সঙ্গে নিমতেল মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। সুস্থ গাছেও মাঝেমধ্যে এটি ব্যবহার করলে পোকার বা ছত্রাকের আক্রমণ এড়ানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময়...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,...

চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহে চীনের উপর...

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ।...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...
spot_img

আরও পড়ুন

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য সচেতনভাবে প্রস্তুতি নেওয়া। বর্তমানে শেখার সুযোগ অনেক—সশরীরে ক্লাস, লাইভ ভার্চুয়াল প্রোগ্রাম কিংবা নিজস্ব সময়ভিত্তিক কোর্স।...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রোববার ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে নিজ হাতে ঝাড়ু নিয়ে...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। পবিত্র রমজান উপলক্ষে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা...
spot_img