উপকরণ:
- রুই মাছের টুকরা: ৬টি
- আলু: ৩টি (মাঝারি)
- পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
- আদাবাটা: আধা চা-চামচ
- রসুনবাটা: ১ চা-চামচ
- জিরাগুঁড়া: আধা চা-চামচ
- ধনেগুঁড়া: আধা চা-চামচ
- শর্ষের তেল: দেড় টেবিল চামচ
- হলুদগুঁড়া: ১ চা-চামচ
- মরিচগুঁড়া: ১ চা-চামচ
- লবণ: পরিমাণমতো
- তেজপাতা: ২টি
- দারুচিনি: ১ টুকরা
- কাঁচা মরিচ: ৩–৪টি
- ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ
প্রণালি:
প্রথমে আলু সেদ্ধ করে আধা ভাঙা করে রাখুন। এরপর তেলে পেঁয়াজকুচি, তেজপাতা, দারুচিনি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট কষান। তারপর রুই মাছের টুকরা দিয়ে কিছুক্ষণ ভাজুন। মাছ কিছুটা সেদ্ধ হলে আলু দিয়ে ঢেকে রান্না করুন। আলুর ঘাঁটি রান্না হয়ে গেলে কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি যোগ করে চুলা থেকে নামান।
সিএ/এমআর


