Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে সঙ্গে টেডি বিয়ার ছোট-বড় সবার আবেগের অংশ হয়ে ওঠে। একসময় পাশ্চাত্য সংস্কৃতিতে প্রেমের উপহার হিসেবে টেডি বিয়ারের প্রচলন শুরু হয়।

ভালোবাসার ফুল শুকিয়ে যায়, চকলেট শেষ হয়ে যায়, কিন্তু টেডি বিয়ার থেকে যায়—এই ভাবনা থেকেই বিংশ শতাব্দীর মাঝামাঝিতে এটি ভালোবাসার স্মারক উপহার হিসেবে জনপ্রিয়তা পায়। ভালোবাসা দিবস, জন্মদিন কিংবা বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার তালিকায় টেডি বিয়ার এখনো শীর্ষে।

মনোবিজ্ঞানীরা বলছেন, টেডি বিয়ারের নরম পরশ মানুষকে নিরাপত্তা ও প্রশান্তির অনুভূতি দেয়। এটি এমন এক সঙ্গী, যে হাসি-কান্না বা অভিমানে কোনো বিচার করে না। নিঃসঙ্গ মুহূর্তে টেডি বিয়ার অনেকের কাছে মানসিক সাপোর্ট হিসেবেও কাজ করে।

টেডি বিয়ারের ইতিহাসও আবেগঘন। ১৯০২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের একটি শিকারসংক্রান্ত ঘটনার কার্টুন থেকেই টেডি বিয়ারের ধারণার জন্ম। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে নিউইয়র্কের দোকানি মরিস মিচটম নরম খেলনা ভালুক তৈরি করেন এবং নাম দেন টেডিস বিয়ার। সেখান থেকেই ধীরে ধীরে টেডি বিয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

আজ শত বছর পরও টেডি বিয়ার শুধু খেলনা নয়, বরং ভালোবাসা পাওয়ার এক নীরব প্রতীক হিসেবেই রয়ে গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নিউ জিল্যান্ডে ১০ লাখ বছরের প্রাণীর খোঁজ

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি গুহায় বিজ্ঞানীরা ১০ লাখ...

মানবতার জন্য ইসলামি সভ্যতার প্রাসঙ্গিকতা

ইসলামি সভ্যতা কেবল ধর্ম নয়; এটি মানবতাকে অন্ধকার থেকে...

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

নিউ জিল্যান্ডে ১০ লাখ বছরের প্রাণীর খোঁজ

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি গুহায় বিজ্ঞানীরা ১০ লাখ বছরের পুরানো প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই আবিষ্কার প্রাচীন বনের এক ঝলক উন্মোচন করেছে, যা...

মানবতার জন্য ইসলামি সভ্যতার প্রাসঙ্গিকতা

ইসলামি সভ্যতা কেবল ধর্ম নয়; এটি মানবতাকে অন্ধকার থেকে আলোয় আহ্বান করা, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক এক জীবনদর্শন। হযরত মুহাম্মাদ (সা.) এর তাওহীদ, ন্যায়বোধ ও...

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কেলেঙ্কারির জেরে রাজসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়তে পারেন।...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা: আধা চা-চামচ রসুনবাটা: ১ চা-চামচ জিরাগুঁড়া: আধা চা-চামচ ধনেগুঁড়া: আধা চা-চামচ শর্ষের তেল: দেড় টেবিল চামচ হলুদগুঁড়া: ১ চা-চামচ মরিচগুঁড়া: ১...
spot_img