Friday, February 20, 2026
25.4 C
Dhaka

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে আছে। এই জায়গাটির নাম তিথিডোর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।

দুই বছরের মধ্যেই তিথিডোর মোহাম্মদপুরবাসীর কাছে আলাদা পরিচিতি পেয়েছে। এখানে স্কুলফেরত কিশোর-কিশোরীদের আড্ডা যেমন দেখা যায়, তেমনি পরিবারের সঙ্গে আসা মানুষদেরও দেখা মেলে। কেউ উকুলেলে বাজিয়ে গান গাইছে, কেউ আবার কফির কাপ হাতে বইয়ে ডুবে আছে।

তিথিডোর কেবল একটি রেস্টুরেন্ট নয়, এটি একই সঙ্গে একটি বুক ক্যাফে ও মিউজিক্যাল ক্যাফে হিসেবেও পরিচিত। এখানে থাকা বই পড়া যায়, আবার কোনো ফি ছাড়াই বাড়ি নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে। এই বইপড়ার স্বাধীনতাই অনেকের কাছে তিথিডোরকে আলাদা করে তুলেছে।

ক্যাফেটির নামের অর্থ ‘সময়ের বন্ধন’। নামটি বেছে নেওয়ার পেছনে কোনো সাহিত্যিক ব্যাখ্যার চেয়ে উচ্চারণের আনন্দকেই গুরুত্ব দিয়েছেন এর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক অনল রায়হান। তিনি নিজেকে ব্যবসায়ী বলতে চান না। বরং কফির প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ।

অনল রায়হান জানান, কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের গল্প শোনা এবং ভিন্ন ভিন্ন মানুষ দেখাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক সময় কাস্টমাররা তাঁর জন্য বই বা উপহার নিয়ে আসেন, যা তাঁকে আবেগাপ্লুত করে।

তিথিডোরের আরেকটি বৈশিষ্ট্য হলো দেয়াললিখন। প্রেম, বিরহ, রাজনীতি, দর্শন—সব ধরনের লেখা ও আঁকায় ভরা ক্যাফের দেয়াল। পুরো অন্দরসজ্জার ভাবনাও অনল রায়হানের নিজের।

ভবিষ্যতে তিথিডোরকে পরিবেশবান্ধব ও সম্পূর্ণ নিরামিষাশী ক্যাফে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় স্থানীয় খাবার নিয়ে ছোট ছোট তিথিডোর চালুর স্বপ্ন দেখছেন অনল রায়হান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...
spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের দায়ে...
spot_img