ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে সুইস রোল তৈরি করা যেতে পারে। রেসিপি দিয়েছেন হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার শেফ মামুনুর রশিদ।
প্রথমে একটি বাটিতে ৫টি ডিম ও ১২৫ গ্রাম চিনি একসঙ্গে বিট করতে হবে। মিশ্রণটি হালকা ও ফেনাযুক্ত হলে ধীরে ধীরে ১২৩ গ্রাম ময়দা মিশিয়ে নিন। এরপর ১৩ গ্রাম তেল ও ৫ গ্রাম ভ্যানিলা পাউডার দিয়ে আবার মেশান। মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করুন।
হুইপড ক্রিম ৫০০ গ্রাম ও বাকি ১০০ গ্রাম চিনি একসঙ্গে বিট করুন। কুচি করা স্ট্রবেরি যোগ করুন। স্পঞ্জ কেকের ওপর ক্রিম ছড়িয়ে রোল করুন। উপরের ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সিএ/এমআর


