শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও শুষ্ক বাতাসে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়, যার ফলে লালচে দাগ, খসখসে ভাব এবং চুলকানি দেখা দেয়। এই সমস্যাকে বলা হয় উইন্টার র্যাশ। সাধারণত হাত, মুখ, বাহু ও কবজি অংশে বেশি দেখা যায়।
ডার্মাটোলজিস্টরা বলেন, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক ডিহাইড্রেট হয়ে লালচে দাগ ও টান ধরার অনুভূতি সৃষ্টি করে। একজিমা হলো একটি দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা, যা প্রাকৃতিক স্কিন ব্যারিয়ার দুর্বল হলে প্রদাহ ও চুলকানি সৃষ্টি করে। একজিমার উপসর্গ বেশি তীব্র, দীর্ঘস্থায়ী এবং নির্দিষ্ট অংশে দেখা দেয়, যেমন কনুই, হাঁটুর ভাঁজ, গলা, চোখের পাতা ও হাতে।
উইন্টার র্যাশ এবং একজিমার পার্থক্য বোঝা জরুরি। যদি র্যাশ সঠিক যত্নে সপ্তাহখানেকের মধ্যে ভালো হয়, তবে এটি সাধারণ শীতকালীন র্যাশ হতে পারে। কিন্তু ক্রিম ব্যবহার সত্ত্বেও র্যাশ বাড়তে থাকলে, ফাটতে বা রক্তপাত শুরু হলে, তা একজিমার লক্ষণ।
শীতকালে ত্বকের যত্নের জন্য গুরুত্বপূর্ণ টিপস:
হাইড্রেশন: ঘন, পেট্রোলিয়ামভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ক্লিনজার: সুগন্ধিমুক্ত, নরম ক্লিনজার ব্যবহার করুন।
হিউমিডিফায়ার: বাড়িতে আর্দ্রতা বজায় রাখে।
পোশাক: কটন বা নরম উলের কাপড় পরুন।
গোসল: উষ্ণ পানি ব্যবহার করুন, খুব গরম পানি এড়িয়ে চলুন।
সঠিক যত্নের মাধ্যমে শীতকালীন র্যাশ ও একজিমার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।
সিএ/এমআর


