Wednesday, February 11, 2026
18 C
Dhaka

মোবাইল ব্যবহারে শিশুর মানসিক সংযোগে যে প্রভাব পড়ে

ঘরে উপস্থিত থেকেও অনেক সময় অভিভাবকের চোখ থাকে মোবাইল ফোনের পর্দায়। প্রাপ্তবয়স্কদের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হলেও শিশুর মস্তিষ্কে এর প্রভাব পড়ে ভিন্নভাবে। নিউরোসায়েন্স বলছে, ছোট শিশুদের কাছে শারীরিক উপস্থিতি ও আবেগী সংযোগ এক বিষয় নয়।

শিশুর আবেগ নিয়ন্ত্রণ গড়ে ওঠে চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর ও সময়মতো প্রতিক্রিয়ার মাধ্যমে। অভিভাবক যখন ফোনে মনোযোগ দেন, তখন এসব সংকেত হঠাৎ থেমে যায়। শিশুর স্নায়ুতন্ত্র এটিকে এক ধরনের বিচ্ছিন্নতা হিসেবে অনুভব করে, যা তার কাছে অভিভাবক সাময়িকভাবে ‘উধাও’ হয়ে যাওয়ার মতো।

গবেষণায় দেখা গেছে, এ ধরনের বিচ্ছিন্নতা বারবার ঘটলে শিশুর মস্তিষ্ক সংযোগকে অনিশ্চিত হিসেবে ধরে নেয়। তখন কেউ বেশি দুষ্টুমি করে, কেউ গুটিয়ে যায়, আবার কেউ সারাক্ষণ মনোযোগ দাবি করে। বিশেষজ্ঞদের মতে, এগুলো জেদ নয়, বরং নিরাপত্তা ও মানসিক সংযোগ ফিরিয়ে আনার চেষ্টা।

নিউরোসায়েন্সের ভাষায়, শিশুদের আবেগ নিয়ন্ত্রণ গড়ে ওঠে রেসপনসিভ কেয়ারের মাধ্যমে। অভিভাবক নিয়মিত সাড়া না দিলে শিশুর মস্তিষ্কে চাপের প্রতিক্রিয়া সক্রিয় হতে থাকে। খাবারের সময়, গল্পের মুহূর্তে বা খেলাধুলার ফাঁকে ফোন নামিয়ে চোখে চোখ রাখা শিশুর কাছে নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।

বিশেষজ্ঞদের মতে, এমন নিয়মিত সংযোগ শিশুর আত্মসম্মান, আবেগীয় স্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি মজবুত করে। শিশুর নীরব প্রশ্ন একটাই—আমি কি এখনও তোমার মনে আছি?

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিজিটাল বিভ্রান্তি ঠেকাতে কতটা প্রস্তুত বাংলাদেশ?

ডিপফেক প্রযুক্তি এখন আর শুধু ছবি বা ভিডিও বিকৃতির...

ইসলামে শরীরের হক ও সুস্থতার গুরুত্ব

মানুষের শরীর ও সুস্থতা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি...

গাড়ির ডিসপ্লেতে ওপেনএআই ও গুগলের এআই ব্যবহারের প্রস্তুতি

গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম কারপ্লেতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে...

ন্যায্য বাণিজ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম পণ্যদ্রব্যের ন্যায্য বণ্টন ও সঠিক ভোক্তার কাছে পৌঁছানোকে...

সহজ রেসিপিতে ঘরেই চকলেট মাফিন

বিশেষ দিন এলেই প্রিয়জনকে আলাদাভাবে খুশি করার ভাবনা আসে...

ছোট ব্যবসার সহায়ক হতে চায় রয়্যাল বেঙ্গল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা যখন যুক্তরাষ্ট্রজুড়ে বড় শিল্প ও করপোরেট খাতে...

মৃত্যুর স্মরণ অন্তরকে জাগ্রত রাখে

যে জন্মেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে—এটাই আল্লাহ...

চকলেট ও আবেগের বৈজ্ঞানিক সম্পর্ক

কথা জানাতে গেলে অনেকেই কেন চকলেটের দিকেই হাত বাড়ান,...

সুপার বোলকে বেছে নিয়ে বার্তা দিল অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন সুপার বোলকে ব্যবহার করে...

নেক আমলের প্রতিদান জান্নাত

আল্লাহ তায়ালা মোমিনদের নেক আমলের প্রতিদান হিসেবে চিরন্তন শান্তি...

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি, নিজ অবস্থানে অনড় তাইওয়ান

তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রস্তাবকে...

ইসলামি শিক্ষায় নতুন মাইলফলক মদিনায়

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববিতে ২০২৫ সালে কোরআন...

ঘরোয়া স্বাদের রুই মাছের মাথার চচ্চড়ি

বাংলার ঘরোয়া রান্নায় রুই মাছের মাথার কদর আলাদা। অনেকের...

গুলশান মডেল হাই স্কুলে ভোট দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল বিভ্রান্তি ঠেকাতে কতটা প্রস্তুত বাংলাদেশ?

ডিপফেক প্রযুক্তি এখন আর শুধু ছবি বা ভিডিও বিকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ জেনারেটিভ মিডিয়া ইকোসিস্টেমে। আধুনিক ডিপফেক সিস্টেমে ডিফিউশন...

ইসলামে শরীরের হক ও সুস্থতার গুরুত্ব

মানুষের শরীর ও সুস্থতা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি বড় নেয়ামত। ইসলামে প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের হক ও অধিকার আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হজরত ওয়াহাব...

গাড়ির ডিসপ্লেতে ওপেনএআই ও গুগলের এআই ব্যবহারের প্রস্তুতি

গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম কারপ্লেতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রথমবারের মতো কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে...

ন্যায্য বাণিজ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম পণ্যদ্রব্যের ন্যায্য বণ্টন ও সঠিক ভোক্তার কাছে পৌঁছানোকে গুরুত্ব দেয়। কোনো ধরনের শোষণ, প্রতারণা বা অন্যায্য মুনাফার সুযোগ যেন না থাকে, সে বিষয়ে...
spot_img